এক্সপ্লোর

‘সহারা-বিড়লাদের থেকে কোটি কোটি টাকা নিয়েছেন’, মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাহুলের

মেহসেনা (গুজরাত): প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে মুখ খুললেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির বিস্ফোরক অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সহারা, বিড়লা গোষ্ঠীর থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন মোদী। তাঁর আরও দাবি, আয়কর দফতরের কাছে সব তথ্য আছে।

গত সপ্তাহেই, রাহুল গাঁধী মন্তব্য করেছিলেন যে, তাঁর কাছে মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ সংক্রান্ত তথ্য রয়েছে। কিন্তু, সংসদে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না।

বুধবার অবশেষে মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে এদিন মুখ খুললেন। তা-ও একেবারে মোদীর ঘর গুজরাতে ঢুকে। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ, ৬ মাসে ৯ বার সহারা টাকা দিয়েছে মোদীকে। এদিন তারিখ দিয়ে তথ্য পেশ করেন তিনি।

রাহুলের দাবি অনুযায়ী,

৩০ অক্টোবর, ২০১৩: মোদীকে আড়াই কোটি টাকা দেয় সহারা।

১২ নভেম্বর, ২০১৩: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

২৭ নভেম্বর, ২০১৩: মোদীকে ২.৫ কোটি টাকা দেয় সহারা।

২৯ নভেম্বর, ২০১৩: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

৬ ডিসেম্বর, ২০১৩: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

১৯ ডিসেম্বর, ২০১৩: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

১৩ জানুয়ারি, ২০১৪: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

২৮ জানুয়ারি, ২০১৪: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

২২ ফেব্রুয়ারি, ২০১৪: মোদীকে ৫ কোটি টাকা দেয় সহারা।

রাহুল দাবি করেন, সহারার ডায়েরিতে এই তথ্য রয়েছে। শুধু সহারা নয়, বিড়লারাও মোদীকে টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল। তাঁর দাবি, মোদীকে ১২ কোটি টাকা দিয়েছে বিড়লা গোষ্ঠী। তাঁর আরও দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন টাকা নিয়েছেন মোদিী। এমনকী, আয়কর দফতরের কাছে এই সব তথ্য রয়েছে বলেও জানান রাহুল।

এরপরই মোদীকে চ্যালেঞ্জ করে রাহুল প্রশ্ন করেন, এই তথ্য কবে সামনে আনবেন? প্রধানমন্ত্রী আপনি বলুন, সত্যি না মিথ্যে? ডায়েরি সত্যি কি না বলুন? তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন উঠছে। জবাব দেওয়া উচিত। দেশের হয়ে জিজ্ঞাসা করছি, সত্যি কি না বলুন।

যদিও, রাহুলের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের প্রতিক্রিয়া, আংশিক সময়ের রাজনীতিকের ভিত্তিহীন অভিযোগ।

সম্প্রতি, রাহুল জানিয়েছিলেন, মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে তিনি মুখ খুললে ‘ভূকম্প’ হবে। এখন কেন্দ্রীয় রাজনীতিতে কোনও ‘ভূকম্প’ হয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget