এক্সপ্লোর

বিরোধিতা করলে খুন, এই প্রবণতা বিপজ্জনক, গৌরি লঙ্কেশ প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের

মুম্বই: বিরোধী মত পোষণ করলেই হত্যা করার প্রবণতা খুবই বিপজ্জনক এবং এতে দেশের বদনাম হয়। গতমাসে বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরি লঙ্কেশকে খুনের প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। আদালত আরও বলেছে, উদার মতামত ও মূল্যবোধের প্রতি কোনও শ্রদ্ধাই নেই। নিহত দুই যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর ও গোবিন্দ পানসারের আত্মীয়দের দায়ের করা পিটিশনের শুনানির সময় এই মন্তব্য করে বিচারপতি এস সি ধর্মাধিকারী ও  বিচারপতি বিভা কঙ্কনবাদির ডিভিশন বেঞ্চ। ওই পিটিশনে দাভোলকর ও পানেসরের হত্যার ঘটনার তদন্তে আদালতের পর্যবেক্ষণের আর্জি জানানো হয়। বিচারপতি ধর্মাধিকারী বলেছেন, ‘আরও অনেককেই কি নিশানা করা হবে? উদার মূল্যবোধ ও মতামতের প্রতি কোনও শ্রদ্ধাই নেই। উদারনৈতিক আদর্শের জন্য আরও অনেকেই নিশানা হচ্ছেন। শুধু চিন্তাবিদরাই নন, যে ব্যক্তি ও সংগঠন উদারনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তাঁরাই নিশানা হতে পারেন। এটা কিছুটা এমন যে কেউ আমার বিরোধী হলে তাকে খতম করে দিতে হবে’। উল্লেখ্য, ২০১৩-র ২০ আগস্ট দাভোলকরকে পুনেতে গুলি করে হত্যা করা হয়। ২০১৫-র ১৬ ফেব্রুয়ারি কোলাপুরে গুলিবিদ্ধ হন পানসারে। চারদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দাভোলকর ও পানসারে মামলায় সিবিআই এবং মহারাষ্ট্র সিআইডি তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। আদালত বলেছেন, তদন্তকারীরা প্রকৃতই চেষ্টা করেছেন। কিন্তু এটা বাস্তব যে, প্রধান অভিযুক্ত এখনও ফেরার। বেঞ্চ বলেছে, আরও অনেক মূল্যবান প্রাণ হারাতে হবে বলেই মনে হচ্ছে। সমমনোভাপান্ন আর একজন বেঙ্গালুরুতে খুন হলেন। গত ৫ সেপ্টেম্বর লঙ্কেশকে তাঁর বাড়ির বাইরে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আদালত বলেছে, অভিযুক্ত ব্যক্তি বা সংগঠন যদি নিজেদের ক্ষমতাবান বলে মনে করে তাহলে তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে তদন্ততকারী সংস্থাগুলিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget