এক্সপ্লোর

সোপিয়ানে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ হিজবুল জঙ্গি, আত্মসমর্পণ একজনের

সোপিয়ান: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। আত্মসমর্পণ করল এক জঙ্গি।

শনিবার সন্ধে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বারবাগ অঞ্চলে বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। রাতভর এই লড়াইয়ে অন্য দুই জঙ্গি খতম হয়েছে।

নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর পৌঁছয় যে, ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। বাহিনীকে দেখেই প্রথমে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।

রবিবার ভোরবেলা পর্যন্ত দফায় দফায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় ২ জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল আলতাফ আহমেদ রাদের এবং তারিক আহমেদ ভাট। তৃতীয় জঙ্গি আদিল হুসেন দার  আত্মসমর্পণ করে।

বিগত কয়েক বছরের মধ্যে গুলির লড়াই চলাকালে এই প্রথম কোনও জঙ্গি আত্মসমর্পণ করল।পুলিশ জানিয়েছে,  নিরাপত্তা বাহিনী চতুর্দিক থেকে ঘিরে ফেলায় সে আত্মসমর্পণ করেছে।

জানা গিয়েছে, আদিল সম্প্রতি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। তাকে মেরে ফেলা হবে না বলে পুলিশ আশ্বাস দিলে আদিল একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসে।

পুলিশ আধিকারিকদের কাছে সে তার একে -৪৭ রাইফেল জমা দিয়ে আত্মসমর্পণ করে। সোপিয়ানের চিটিপোরার বাসিন্দা আদিলকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget