এক্সপ্লোর

অখিলেশের আমলে নিয়ম ভেঙে পদোন্নতি, ৪ জনকে আগের পদে ফেরাল যোগী সরকার

তাঁদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অফিসার করা হয় প্রমোশন দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে, চারজনেরই পদোন্নতি বেআইনি।

নয়াদিল্লি: নিয়ম ভেঙে প্রমোশন পাওয়া চার অতিরিক্ত জেলা তথ্য অফিসারকে আগের পদে ফেরাল যোগী আদিত্যনাথ সরকার। চারজন ছিলেন পিওন, ওয়াচম্যান,  সিনেমা অপারেটর-কাম-কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে।  ৬ বছর আগে অখিলেশ যাদবের আমলে তাঁদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অফিসার করা হয় প্রমোশন দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে, চারজনেরই পদোন্নতি বেআইনি। আর এটা জানার পর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে তাদের  পদোন্নতি বাতিল করে আগের পদে বসালেন আদিত্যনাথ। চারজনের একজন হলেন নরসিং। তাঁকে বেরিলির অতিরিক্ত জেলা তথ্য অফিসার করা হয় প্রমোশন দিয়ে।  পদের অবনমন ঘটিয়ে তাঁকে করা হয়েছে পিয়ন, যে পদে তিনি আগে ছিলেন। ফিরোজাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অফিসার হয়ে বসা দয়া শঙ্করকে বলা হয়েছে,  তাঁকে ওয়াচম্যানের পুরানো কাজে ফিরতে  হবে। একইভাবে বিনোদ কুমার শর্মা, অনিল কুমার সিংহকে সিনেমা অপারটের-কাম-কমিউনিকেশন অ্যাসিস্ট্য়ান্টের পুরানো কাজে যোগ দিতে বলা  হয়েছে। পদোন্নতি ঘটিয়ে তাঁদের যথাক্রমে মথুরা ও ভাদোহির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অফিসার করা হয়েছিল। চারজনের পদোন্নতির প্রেক্ষিতে  এলাহাবাদ হাইকোর্টে প্রমোশনের আবেদন করছিলেন তথ্য দপ্তরের এক হেল্পার।  তিনি তাঁর সমান পদে থাকা চারজনের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অফিসার হিসাবে পদোন্নতির নজির টেনে বলেছিলেন, তাঁরও পদোন্নতি প্রাপ্য।  কিন্তু আদালত তাঁর পিটিশন নাকচ করে জানিয়ে দেয়, প্রমোশনের অধিকার সার্ভিস রুল দ্বারা পরিচালিত হয়। পাশাপাশি আদালত ডিরেক্টর (ইনফর্মেশন)-কেও ওই হেল্পারের পিটিশন ও তাঁরই সমান পর্যায়ে পড়া চারজনের প্রমোশন হয়েছে বলে তাঁর ক্ষোভ নিরসনে সিদ্ধান্ত নিতে বলে। হাইকোর্টের নির্দেশানুসারে, তথ্য় দপ্তর ওই চারজনের নথিপত্র পরীক্ষা করে দেখে, তাঁদের কোনও নিয়ম-বিধি না  থাকা সত্ত্বেও প্রমোশন দেওয়া হয়েছে। জনৈক সরকারি মুখপাত্র বলেন, ঠিক হয়, চারজনেরই পদের অবনমন করা হবে কারণ এই ধরনের প্রমোশনের কোনও নিয়মই নেই।  ওই হেল্পারের পদোন্নতির দাবিই শুধু ভুল নয়, চারজনের প্রমোশনও বেআইনি। প্রমোশনের পর চারজন যে বেতন তুলেছেন, তাও তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে জানিয়েছেন মুখপাত্রটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget