এক্সপ্লোর

ফৈজাবাদে উত্তরপ্রদেশ এটিএস-এর হাতে গ্রেফতার সন্দেহভাজন আইএসআই এজেন্ট

লখনউ: দেশে পাকিস্তানি গুপ্তচরদের একটি চক্র ফাঁস করার দাবি করল উত্তরপ্রদেশ পুলিশ।

খবরে প্রকাশ, উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) বুধবার ফৈজাবাদ থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক সন্দেহভাজন এজেন্টকে গ্রেফতার করেছে এটিএস। একইসঙ্গে, আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কয়েকদিন আগেই, উত্তরপ্রদেশ এটিএস-এর কাছে গোপন সুত্রে খবর আসে যে, আইএসআই প্রশিক্ষিত জঙ্গিরা রাজ্যে বিস্ফোরণ ছক কষছে। রিপোর্টে উল্লেখ করা হয়, অযোধ্যা, বারাণসী, বৃন্দাবন এবং তাজমহল সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা।

খবর মিলতেই, নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দারা। তারই ভিত্তিতে এদিন যৌথ অভিযান চালায় উত্তরপ্রদেশের এটিএস, পুলিশের গোয়েন্দা দফতর ও মিলিটারি ইন্টেলিজেন্স। ফৈজাবাদ থেকে আফতাব আলি নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। এই খবর জানান এটিএস-এর আইজি অসীম অরুণ।

ইউপি এটিএস-এর দাবি, পাকিস্তানে গিয়ে আইএসআই-এর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আফতাব। তার সঙ্গে পাক দূতাবাসের একাধিক কর্মীর যোগাযোগ রয়েছে। আফতাবের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করেছে এটিএস।

জানা গিয়েছে, খোয়াশপুরার বাসিন্দা ধৃত আফতাবের মোবাইল ফোন থেকে সেনা ক্যান্টনমেন্ট সহ রাজ্যের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু ছবি উদ্ধার করা হয়েছে। আফতাবকে হেফাজতে নেওয়ার পাশাপাশি আরও একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। অরুণ জানান, শীঘ্রই আরও কয়েকজনকে পাকড়াও করে জেরা করা হবে।

গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, কাশী, বারাণসীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের সবকটি রেলস্টেশন ও বিমানবন্দরেও নিরাপত্তা বাড়ানো করা হয়েছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget