এক্সপ্লোর

মোদী-ম্যাজিকে একাই তিনশো, ১৫ বছর পর উত্তরপ্রদেশে বিজেপির সরকার

লখনউ: ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাসকে ভুল প্রমাণ করে উত্তরপ্রদেশে একাই ট্রিপল সেঞ্চুরি বিজেপির। লোকসভার পর ফের উত্তরপ্রদেশে দুর্বার গতিতে দৌড়াচ্ছে নরেন্দ্র মোদীর বিজয়রথ। পনেরো বছর পর আবার লখনউয়ের তখতে ফুটল পদ্ম।

এখনও পর্যন্ত যা ফলাফল সামনে এসেছে, তাতে বিজেপি একাই তিনশোর বেশি আসন পেতে চলেছে। জোট হিসেবে সেই সংখ্যা বেড়ে ৩২৫। সেখানে বিদায়ী শাসক দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোটের কপালে জুটেছে মাত্র ৫৪। বহুজন সমাজ পার্টি পেয়েছে ১৯। অন্যান্যরা পেয়েছেন ৫টি আসন।

এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে এটিই বিজেপির সেরা পারফরম্যান্স। যা পিছনে ফেলে দিয়েছে ১৯৯১ সালে বিজেপির জয়কেও। রাম মন্দির আন্দোলনের পর, উত্তরপ্রদেশে পদ্ম ফুটিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী-কল্যাণ সিংহরা। বিজেপি পেয়েছিল ২২১টি আসন।

এবার ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই ট্রিপল সেঞ্চুরি পার করেছে। দলের মতে, এর সিংহ কৃতিত্বের দাবিদার হলেন প্রধানমন্ত্রী নিজে। কার্যত তাঁর ক্যারিশমায় ভর করেই এত বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ২০১৪ সালেই। মোদী ঝড়ে ভর করে ২০১৪-র লোকসভা নির্বাচনে, বিজেপি একাই পেয়েছিল ৮০টির মধ্যে ৭১টি আসন। বিধানসভা আসনের নিরিখে ৩৩৬টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি।

লোকসভার মতোই, এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির মুখ ছিলেন একজনই—তিনি নরেন্দ্র মোদী। রোড শো হোক বা জনসভা-- কখনও বার্তা দিয়েছেন উন্নয়নের তো কখনও ঘুরিয়ে হিন্দুত্ববাদকে জাগিয়ে তুলেছেন। মোদীর মুখে একদিকে যেমন উঠে এসেছে কৃষক ও বিদ্যুতের কথা। তেমনই, গ্রামে কবরস্থানের জায়গা করা হলে শ্মশানও বানানো উচিত বলতেও  শোনা গিয়েছে তাঁকে।

পাল্টা, মোদীর মতো রোড শোও করেছিলেন রাহুল-অখিলেশ! কিন্তু, ব্র্যান্ড মোদীর ঔজ্বল্য এতটুকু ফিকে করতে পারেননি তাঁরা! উল্টে তাঁদের যাবতীয় প্ল্যান ম্লান হয়ে গিয়েছে মোদীর কৌশলের সামনে। যার প্রমাণ মিলল শনিবার।

মোদী-ম্যাজিকে উত্তরপ্রদেশে এবার হোলির রং গেরুয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget