এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে খরা মোকাবিলায় ১১ হাজার কোটি টাকা দাবি অখিলেশের

নয়াদিল্লি: বুন্দেলখণ্ডে কেন্দ্রের পাঠানো জল ভর্তি ট্রেন ফিরিয়ে দিলেও খরাবিধ্বস্ত অঞ্চলে জল পৌঁছে দেওয়ার জন্য সেই কেন্দ্রের কাছ থেকেই ১১,০০০ কোটি টাকা দাবি করল উত্তরপ্রদেশ সরকার। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁদের মধ্যে এক ঘণ্টা বৈঠক হয়। খরা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উত্তরপ্রদেশ সরকারকে সবরকমভাবে সাহায্য করার কথাও জানান। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার খরা মোকাবিলায় সাহায্য চেয়ে দুদিন আগে স্মারকলিপি দিয়েছিল। তার ভিত্তিতে অবিলম্বে সাহায্য করার নির্দেশ দিয়েছেন মোদী। তিনি খরা মোকাবিলায় মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। খরা মোকাবিলায় এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অখিলেশ। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য তাঁরা ১০,০০০ ট্যাঙ্কার কিনতে চান। সেই কারণেই কেন্দ্রের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন। শিলাবৃষ্টি ও ঝড় এবং খরার ফলে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। তাঁদের সাহায্য করার জন্য রাজ্য-কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে। কেন্দ্রের পাঠানো জল ভর্তি ট্রেন ফিরিয়ে দেওয়ার সাফাই হিসেবে অখিলেশ বলেছেন, বুন্দেলখণ্ডে জলের অভাব নেই। সেই কারণেই তাঁরা ওই ট্রেন ফিরিয়ে দিয়েছেন। যে গ্রামগুলিতে জল নেই সেখানে জল পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। ট্রেনে করে কি গ্রামে জল পাঠানো যাবে? পাল্টা প্রশ্ন তাঁর। উত্তরপ্রদেশ সরকার খরা মোকাবিলায় ৭৮,০০০ জলাশয়ের পুনরুজ্জীবন এবং এক লক্ষ নতুন জলাশয় তৈরি করার পরিকল্পনা করেছে। মনরেগা ও প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনার অর্থেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও উত্তরপ্রদেশ সরকারকে আর্থিক সাহায্য করা হচ্ছে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget