এক্সপ্লোর

স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি উত্তরপ্রদেশের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মা ও মেয়ের

কানপুর: দুরারোগ্য মাসকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত উত্তরপ্রদেশের এক মহিলা ও তাঁর ৩৩ বছরের মেয়ে স্বেচ্ছামৃত্যু অনুমোদন চেয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। কানপুরের বাসিন্দা ৫৯ বছরের শশী মিশ্র এবং তাঁর মেয়ে অনামিকা মিশ্র জিনগত মাসকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত। এই রোগে হাড়ের সঙ্গে যুক্ত পেশীগুলি দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত মা ও মেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। সিটি ম্যাজিস্ট্রেট রাজ নারায়ণ পান্ডে বলেছেন, ওই চিঠি সরাসরি রাষ্ট্রপতির দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনামিকা বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান বিচারপতি দীপক মিশ্রর কাছেও চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রোগের চিকিত্সার জন্য আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন। অন্যথায় তাঁদের স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দানের অনুরোধ করেছেন। অনামিকা বলেছেন, তাঁর বাবাও একই রোগে আক্রান্ত হয়ে ১৫ বছর আগে মারা যান। তারপর থেকে তাঁদের দেখাশোনা করার কেউ নেই। ১৯৮৫-তে তাঁর মা-ও জানতে পারেন যে, তিনি মাসকুলার ডিসট্রফিতে আক্রান্ত। ছয় বছর আগে অনামিকারও একই রোগ ধরা পড়ে। সিটি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অনামিকা ও তাঁর মাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এ ব্যাপারে তাঁরা আবেদন জানালেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অনামিকা জানিয়েছেন, এর আগে আর্থিক সাহায্য চেয়ে তিনি রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মোদী ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। সেই সময় তাঁদের মাত্র ৫০ হাজার টাকার সাহায্য দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ৯ মার্চ এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট পরোক্ষ নিষ্কৃতি-মৃত্যুর অধিকার এবং তার জন্য আগাম উইল করার অধিকারকে আইনি স্বীকৃতি দেয়। এখন থেকে কোনও ব্যক্তি উইল করে বলে যেতে পারবেন, তাঁকে যেন জীবন্মৃত অবস্থায় বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেওয়া না হয়। তবে সুপ্রিম কোর্ট অবশ্য প্রত্যক্ষ নিষ্কৃতি-মৃত্যুর অনুমতি অর্থাৎ সরাসরি প্রাণঘাতী ওষুধ দিয়ে মৃত্যু ডেকে আনার অনুমতি দেয়নি। শুধু পরোক্ষ নিষ্কৃতি অর্থাৎ কৃত্রিম শ্বাসগ্রহণ ব্যবস্থা সরিয়ে দিয়ে বা মৃত্যু বিলম্বিত করার ওষুধ বন্ধ করে দেওয়ারই অনুমতি থাকছে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget