এক্সপ্লোর

চারদিনের ব্যবধানে ফের রেল দুর্ঘটনা, ইস্তফা রেল বোর্ডের চেয়ারম্যান মিত্তলের, এলেন লোহানি

আজমগড় ও নয়াদিল্লি: চারদিনের ব্যবধানে দুদুটি ট্রেন দুর্ঘটনার জেরে ইস্তফা দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশোক কুমার মিত্তল। গত শনিবারই উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে  বড়সড় দুর্ঘটনা ঘটে। মারা যান ২৩ জন। আহত হন ১৫৬। এর চারদিন পরই বার অউরিয়ায় লাইনচ্যুত হল কৈফিয়ত এক্সপ্রেস। এভাবে একের পর এক দুর্ঘটনার জেরে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলি কেন্দ্রকে নিশানা করছে। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব মুজফ্‌ফরনগরে দুর্ঘটনার পর সুরেশ প্রভুর পদত্যাগ দাবি করেছিলেন। মুজফ্‌ফরনগরে দুর্ঘটনার পর রেল বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল। উত্তর রেলওয়ে চিফ ট্রাক ইঞ্জিনিয়ারকে বদলি করেছিল। ak-mittal-580x395 এদিকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অশ্বানি লোহানিকে রেল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মিত্তল সরে যাওয়ায়। রেলমন্ত্রী সুরেশ প্রভু সাম্প্রতিক পরপর রেল দুর্ঘটনার দায় মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র পাঠানোর ইচ্ছা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যে ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি লোহানিকে বসানোর সিদ্ধান্ত জানায়। মিত্তল গতকাল রাতে প্রভুকে পদত্যাগপত্র পাঠান, তা গৃহীত হয় এদিন সকালে। রেলওয়ে মেকানিকাল সার্ভিসের অফিসার লোহানি অতীতে দিল্লির ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার পদে কাজ করেছেন। আইটিডিসি-র চেয়ারম্যান পদের পাশাপাশি রাজধানীর রেল মিউজিয়ামের ডিরেক্টরও ছিলেন। উল্লেখ্য, মুজফ্ফরনগরের পর এবার অউরিয়া, চারদিনের মধ্যে উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের দশটি কামরা। কমপক্ষে ৭৫ যাত্রীর আহত হয়েছেন। রেলসূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, পাটা ও আচলদা স্টেশনের মাঝে রেল লাইনের উপর উল্টে পড়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারে দ্রুতগতির কৈফিয়ত এক্সপ্রেস। এরপরেই লাইনচ্যুত হয় কামরাগুলি। জানা গেছে, ওই জায়গায় রেলের কাজের জন্যই বালি নিয়ে আসছিল ডাম্পারটি। কিন্তু লাইনে একটি ডাম্পার উল্টে পড়ে রয়েছে, সেইখবর কেন ট্রেনের চালক ও গার্ডকে দেওয়া হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে উদ্ধারকাজের তদারকি করছেন বলে জানিয়েছেন সুরেশ প্রভু। দুর্ঘটনার পর হেল্পলাইন নম্বর দিয়েছে রেলওয়ে- ইলাহাবাদ- 0532-1072, 2408149, 2408128, 2407353 কানপুর- 0512-1072, 2323015, 2323016, 2323018 মির্জাপুর- 05442-1072, 220095, 220096, 220097 চুনার- 05443-1072, 222487, 222137, 290049 দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ। গত শনিবারই উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে  বড়সড় দুর্ঘটনা ঘটে। পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ২৩টি কামরার মধ্যে ১৪টি  লাইনচ্যুত হয়। ওই ঘটনায় মারা যান ২৩ জন। আহত হন ১৫৬। এর দিন কয়েকের মধ্যেই এই দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ব্যবস্থা।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget