এক্সপ্লোর

সমাজবাদী পেনশন যোজনা রদ করলেন যোগী আদিত্যনাথ, ভাঙা পড়তে পারে সাইকেল ট্রাক

নয়াদিল্লি: ক্ষমতায় বসে পূর্বতন অখিলেশ যাদব সরকারের একাধিক প্রকল্পের নাম বদল করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার অখিলেশ সরকারের সমাজবাদী পেনশন যোজনা রদ করলেন মুখ্যমন্ত্রী। যাঁরা উপকৃত হয়েছেন, তাঁরা প্রকৃতপক্ষে এই পেনশন পাওয়ার উপযুক্ত কিনা, তা খতিয়ে দেখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  এ বিষয়ে একমাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। রাজ্যের সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী সম্পর্কে প্রেজেন্টেশনের সময়ই পেনশন যোজনা রদ রাখার সিদ্ধান্ত জানান যোগী আদিত্যনাথ। চিনি এই সব প্রকল্প ও কর্মসূচীর সুবিধাপ্রাপকদের সম্পর্কে তথ্য যাচাই করা এবং তাঁদের কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন। তাত্পর্য্যপূর্ণ ব্যাপার হল, ওই সব প্রকল্প ও কর্মসূচী পর্যালোচনার পর আধিকারিকদের শারীরিকভাবে অক্ষম, বিধবা ও বৃদ্ধদের পেনশন দ্বিগুণ করার বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বছর অখিলেশ সরকার সমাজবাদী পেনশন যোজনা চালু করেছিল। রাজ্যর দরিদ্র মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়াই ছিল ওই প্রকল্পের লক্ষ্য। রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন বলে জানানো হয়। অন্যদিকে, যোগী সরকারের সিদ্ধান্তে ভেঙে ফেলা হতে পারে সাইকেল-ট্রাক। বিভিন্ন এলাকায় সাইকেল চালানোর উপযোগী পরিবেশ গড়ে তুলতে ওই সাইকেল ট্রাক প্রকল্প হাতে নিয়েছিল অখিলেশ সরকার। লখনউ-এ সাইকেল ট্রাক গড়ে তোলার মাধ্যমে প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্প সম্পূর্ণ হলে দেশের মধ্যে সবচেয়ে বড় ২৭০ কিলোমিটার সাইকেল ট্রাক লখনউতে গড়ে উঠবে বলেও জানানো হয়েছিল। উল্লেখ্য, আমস্টারডম সফরে গিয়ে সেখানে সাইকেলকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেখে দূষণহীন যান হিসেবে সাইকেল চলাচলকে উত্সাহিত করতে রাজ্যেও সাইকেল ট্রাক তৈরির পরিকল্পনা করেন অখিলেশ। ২০১৫-র ১ মার্চ লখনউ-এর কালিদাস মার্গে প্রথম সাইকেল ট্রাকের উদ্বোধন হয়। সাইকেল ট্রাকের কারণে বিভিন্ন জায়গায় রাস্তা সংকীর্ণ হয়েছে বলে পিডব্লুডি-র রিপোর্টে তথ্য উঠে আসায় সেগুলি ভেঙে ফেলা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget