এক্সপ্লোর

উত্তরাখণ্ডে দাবানল ঠেকাতে নামল বায়ুসেনার হেলিকপ্টার

নৈনিতাল: উত্তরাখণ্ডে ভয়াবহ আকার নেওয়া দাবানল রুখতে বায়ুসেনার দুটি এম আই-১৭ হেলিকপ্টার পাঠাল কেন্দ্রীয় সরকার।   বায়ুসেনার উইং কম্যান্ডার ভি কে সিং জানিয়েছেন, একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে গোরাখাল সৈনিক স্কুলে এবং অন্যটি গিয়েছে শ্রীনগরের পৌরিতে। এই হেলিকপ্টার দুটির বিশেষত্ব হল, এগুলি ৫,০০০ লিটার জল ধারণ করতে পারে এবং পুকুর, নদী সহ যে কোনও জলাধার থেকেই জল নিতে পারে। এই কারণেই এই দুটি হেলিকপ্টার কাজে লাগানো হচ্ছে।   কুমায়ন ও গাড়ওয়াল অঞ্চলে ১,৯০০ হেক্টর জঙ্গল ইতিমধ্যেই দাবানলের কবলে পড়েছে। আলমোড়া, চামোলি, পৌরি, রুদ্রপ্রয়াগ, পিথোরা জেলায় ক্ষতির পরিমাণ সবেচেয়ে বেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বায়ুসেনার হেলিকপ্টার ভীমতাল থেকে জল নিয়ে ১০০ ফুট উচ্চতা থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের রাজ্যপাল কে কে পালের সঙ্গে দাবানলের বিষয়ে আলোচনা করেছেন। তিনি আগুন নেভানোর জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যপাল ইতিমধ্যেই জেলাশাসকদের আগুন নেভানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তরাখণ্ড হাইকোর্টও দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যত দ্রুত সম্ভব আগুন নেভানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।   আগুন নেভানোর জন্য প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর উত্তরাখণ্ডে যাবেন বলে জানা গিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বায়ুসেনার চপারগুলিতে জ্বালানি ভরতে সাহায্য করতে তৈরি।   চলতি বছরের ফেব্রুয়ারি থেকে উত্তরাখণ্ডে দাবানল শুরু হয়েছে। আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু বিলুপ্তপ্রায় পাখিরও মৃত্যু হয়েছে। বেশ কিছু দুর্লভ গাছও পুড়ে গিয়েছে। স্থানীয় মানুষ নিরাপদ জায়গায় সরে গিয়েছেন। তবে ঘরবাড়ি, গাছপালার ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে না।    

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget