এক্সপ্লোর

প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল এইমস, সুস্থতা কামনা করে কানপুরে যজ্ঞ

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এইমস এক মেডিক্যাল রিপোর্টে জানিয়েছে এ কথা। ৯৩ বছরের বাজপেয়ী মূত্রনালীতে সংক্রমণের কারণে গতকাল এইমসে ভর্তি হয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে কানপুরে যজ্ঞের আয়োজন করেছেন বিজেপি সমর্থকরা। [embed]https://twitter.com/ANINewsUP/status/1006388929568727040[/embed] মূত্রনালীর সমস্যা ছাড়াও বাজপেয়ীর ফুসফুসে সংক্রমণ হয়েছে, রয়েছে কিডনির সমস্যা। তবে এইমস জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ স্থিতিশীল। যতদিন না সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, ততদিন হাসপাতালে রাখা হবে তাঁকে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসকদের একটি দল বাজপেয়ীর দায়িত্বে রয়েছে। এখনও এইমসের কার্ডিও-থোরাসিক সেন্টারের আইসিইউ-তে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সরকার ও বিরোধীপক্ষের বেশ কয়েকজন নেতানেত্রী দেখে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে দেখা করে বাজপেয়ীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও। এছাড়া আসেন লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিংহ, অমিত শাহ, জেপি নাড্ডা, হর্ষ বর্ধন, বিজয় গোয়েল, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রমুখ। গত ৭ বছর ধরে বাজপেয়ীর রুটিন চেকআপ চলছে এইমসে। ২০০৯ থেকে তিনি অসুস্থ, চলাফেরার জন্য ব্যবহার করেন হুইলচেয়ার। ডিমেনশিয়ায় অর্থাৎ স্মৃতিভ্রংশ জনিত রোগে ভুগছেন তিনি। প্রায় ৩ বছর বাজপেয়ীকে জনসমক্ষে দেখা যায়নি। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এই নেতা প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৯৬-এ। এরপর ১৯৯৮-এ তিনি ফের প্রধানমন্ত্রী হন ও ভোটে জিতে ১৯৯৯-এ প্রধানমন্ত্রী হন ৫ বছরের জন্য। তাঁকে ভারত রত্নে ভূষিত করেছে মোদী সরকার।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget