এক্সপ্লোর

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুকে প্রার্থী করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করলেন  দলের সভাপতি অমিত শাহ। আগামী ৫ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধী শিবিরের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীর সঙ্গে লড়াই হবে বেঙ্কাইয়ার। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, বেঙ্কাইয়া অভিজ্ঞ। এনডিএ-র সমস্ত শরিক দলই তাঁকে প্রার্থী করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। বেঙ্কাইয়াই যে বিজেপির উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন, তা অনেক আগে থেকেই অনুমান করা হচ্ছিল। অবশেষে সেই অনুমানই সঠিক হল। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের আগেও অবশ্য বেঙ্কাইয়া বলেন, কোনও কিছুর প্রত্যাশা তাঁর নেই। দল এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগে থেকে আরও একটা জল্পনা ছিল যে, বিজেপি হয়ত দক্ষিণ ভারতের কোনও নেতাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করবে। দক্ষিণ ভারতের বিজেপির ভিত ততটা মজবুত নয়। এই অবস্থায় ইতিবাচক বার্তা দিতে দক্ষিণ ভারতের কোনও নেতাকে বিজেপি উপরাষ্ট্রপতি করতে পারে। সেই জল্পনাও সত্য হল। উপ রাষ্ট্রপতি প্রার্থী করা হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের বেঙ্কাইয়াকে। ১৯৮০-১৯৮৩ পর্যন্ত বিজেপির যুবশাখার সহ সভাপতি ছিলেন বেঙ্কাইয়া নাইডু।১৯৮০ থেকে ১৯৮৫ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতৃত্বে ছিলেন তিনি।।১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ছিলেন বেঙ্কাইয়া।১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদক।২০০২ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি হন বেঙ্কাইয়া।২০০৪ সালে দ্বিতীয়বারের জন্য দলের সর্বভারতীয় সভাপতি করা হয় তাঁকে। বাজপেয়ী সরকারে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বেঙ্কাইয়া।মোদী সরকারে পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন বেঙ্কাইয়া নাইডু। বর্তমানে তিনি নগরোন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে। বেঙ্কাইয়া নাইডু রাজস্থান থেকে চারবারের বিজেপি সাংসদ । ১৯৯৮ সালে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। এরপর ২০০৪, ২০১০ এবং ২০১৬ সালে ফের রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। সংখ্যার নিরিখে ঢের এগিয়ে থাকা বেঙ্কাইয়া নাইডুর লড়াই হবে বিরোধীদের সর্বসম্মত উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীর সঙ্গে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget