এক্সপ্লোর

ওয়াগা সীমান্তে রীতি ভেঙে পাক পেসার হাসান আলির অঙ্গভঙ্গি, অখুশি বিএসএফ

নয়াদিল্লি: ওয়াগা সীমান্তে প্রতিদিন বিকেলেই ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান হয়। ভারতের পক্ষে বিএসএফ জওয়ানরা এবং পাকিস্তানের পক্ষ থেকে রেঞ্জাররা এই অনুষ্ঠানে যোগ দেন। সাধারণ মানুষের এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগ দেওয়ার রীতি নেই। কিন্তু গতকাল বিকেলে এই রীতি ভঙ্গ করে কুচকাওয়াজে যোগ দেন পাকিস্তানের জাতীয় দলের পেসার হাসান আলি। তিনি বিএসএফ জওয়ান ও ভারতীয় দর্শকদের উদ্দেশে অঙ্গভঙ্গি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। রীতি ভেঙে হাসান এভাবে পতাকা নামানোর অনুষ্ঠানে যোগ দেওয়ায় অখুশি বিএসএফ। এই ঘটনার প্রতিবাদ জানানো হবে বলে জানা গিয়েছে। বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল মুকুল গোয়েল জানিয়েছেন, ‘দু’দেশেরই দর্শকরা গ্যালারি থেকে যে কোনওরকম আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে পারেন। কিন্তু কোনও সাধারণ মানুষ প্যারেডে বিঘ্ন ঘটাতে পারেন না। প্যারেড শুরু হওয়ার আগে বা পরে যে কেউ যে কোনও আচরণ করতে পারেন। কিন্তু প্যারেড চলাকালীন এরকম কিছু করা যায় না। এই ঘটনায় প্যারেডের পবিত্রতা নষ্ট হয়েছে। আমরা পাকিস্তানি রেঞ্জার্সের কাছে প্রতিবাদ জানাব।’ ১৯৫৯ থেকে ওয়াগা সীমান্তে প্রতিদিন বিকেলে দু’দেশের সেনা জওয়ানরা জাতীয় পতাকা নামান। গতকাল সেখানেই যায় গোটা পাকিস্তান দল। আজ ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে লাহৌরে প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন পাক ক্রিকেটাররা। সেই শিবির শেষ হওয়ার পর তাঁরা ওয়াগা সীমান্তে যান। সেখানেই এই অঙ্গভঙ্গি করেন হাসান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget