এক্সপ্লোর

তিন তালাক বিল: ব্যাপক আলোচনা, মতামত আদানপ্রদান ছাড়া কোনও মতই চাপিয়ে দেওয়া চলবে না, জানিয়ে দিল জেডি (ইউ)

ত্যাগী বলেছেন, আমাদের বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নানা ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে বিস্তারিত, গভীর আলোচনা প্রয়োজন। এই প্রক্রিয়ার অভাবে দীর্ঘদিন ধরে চালু থাকা বিয়ে-থা, ডিভোর্স, দত্তক নেওয়া, সম্পত্তির অধিকার, মালিকানা ও উত্তরাধিকারের মতো জটিল বিষয় সংক্রান্ত ধর্মীয় রীতি-প্রথাকে সঠিক সময় না হতেই তড়িঘড়ি বদলানোর চেষ্টা কখনই করা উচিত নয়।

নয়াদিল্লি: তিন তালাক বিলের বিরোধিতা শাসক বিজেপির শরিক জেডি (ইউ)-এর। সংসদের আসন্ন অধিবেশনে বিলটি পেশ হতে পারে। কিন্তু শাসক দলের উদ্দেশ্যে নীতীশ কুমারের দলের বার্তা, ব্যাপক আলোচনা ও মতামত আদানপ্রদান ছাড়া কোনও মতই মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। দলের মুখপাত্র কে সি ত্যাগী এক বিবৃতিতে বলেছেন, জেডি (ইউ) অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আগের অবস্থানেই অটল। দেশটা দাঁড়িয়ে আছে বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর জন্য নির্ধারিত আইন ও পরিচালন নীতির সূক্ষ্ম ভারসাম্যের ওপর। পূর্ণাঙ্গ আলোচনা না করে কোনও মতামতই চাপিয়ে দেওয়া উচিত নয়। বিবৃতিতে যদিও সরাসরি তিন তালাক বিলের প্রসঙ্গ টানা হয়নি, কিন্তু জেডি(ইউ)সূত্রেই বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তাদের অবস্থানের মূলে আছে প্রস্তাবিত তিন তালাক বিল, যেহেতু বিজেপি প্রায়ই বলে, মুসলিম সমাজে চালু তাত্ক্ষনিক ডিভোর্স প্রথাকে অপরাধের তকমা দেওয়া বিভিন্ন ধর্মীয় মতাবলম্বী মানুষের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্যে প্রথম পদক্ষেপ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বারের মেয়াদেও জেডি (ইউ) তিন তালাক বিলের বিরোধিতা করেছিল। সেই অবস্থানেই অনড় থাকছে তারা। ত্যাগী বলেছেন, আমাদের বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নানা ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে বিস্তারিত, গভীর আলোচনা প্রয়োজন। এই প্রক্রিয়ার অভাবে দীর্ঘদিন ধরে চালু থাকা বিয়ে-থা, ডিভোর্স, দত্তক নেওয়া, সম্পত্তির অধিকার, মালিকানা ও উত্তরাধিকারের মতো জটিল বিষয় সংক্রান্ত ধর্মীয় রীতি-প্রথাকে সঠিক সময় না হতেই তড়িঘড়ি বদলানোর চেষ্টা কখনই করা উচিত নয়। জেডি (ইউ)এর দাবি, আইনটা যাতে গ্রহণযোগ্য, আরও বিস্তারিত, সামগ্রিক হয়, সেজন্য সব পক্ষের মতামত শুনে আস্থা অর্জন করতে হবে। এ প্রসঙ্গে ২০১৭ সালে আইন কমিশনকে লেখা নীতীশ কুমারের চিঠিটিও বিবৃতিতে জুড়ে দিয়েছে জেডি (ইউ), যাতে তিনি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিতর্ক, ব্যাপক আলোচনার দাবি করেছিলেন। মোদি সরকারের প্রথম দফার শাসনে তিন তালাক বিলটি সংসদে পাশ করানোর চেষ্টা ধাক্কা খেয়েছিল রাজ্যসভায় তার হাতে প্রয়োজনীয় সদস্য সংখ্যা না থাকায়। লোকসভায় সরকারের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিলটি পাশ করাতে এনডিএ-র বাইরের দলগুলির সমর্থন তার প্রয়োজন হবে। এই প্রেক্ষাপটে শরিক জেডি (ইউ)য়ের বিরোধিতায় সরকারের কাজটা কঠিন হতে পারে বলে মত পর্যবেক্ষক মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget