এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর দ্বিগুণেরও বেশি বেতন কেজরীবালের! জানুন এই প্রচারের সত্য কী

নয়াদিল্লি: দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বেতন ও ভাতা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিগুণেরও বেশি! এমনকী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চেয়েও বেশি বেতন পান কেজরীবাল! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই বার্তা।   ওই বার্তায় আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উপর গোটা দেশের ভার থাকলেও, তিনি বেতন পান ১ লক্ষ ৬০ হাজার টাকা। রাষ্ট্রপতি তাঁর চেয়ে ১০ হাজার টাকা কম বেতন পেয়ে থাকেন। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর বেতন ৩ লক্ষ ৬০ হাজার টাকা।   এই প্রচার বিষয়বস্তু আদৌ সত্য কি না সে বিষয়ে খোঁজ নিয়েছে এবিপি আনন্দ। দেখুন কী জানা গেল।   রাষ্ট্রপতির বেতন ১ লক্ষ ৫০ হাজার টাকাই। এই দাবি মিথ্যা নয়। তবে অন্যান্য খরচ এই বেতনের মধ্যে ধরা হয় না। রাষ্ট্রপতি ভবনের যাবতীয় খরচ বাবদ প্রতি বছর ২২ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর মূল বেতন ৫০ হাজার টাকা। তিনি অন্যান্য খরচ বাবদ ভাতা পান ৩ হাজার টাকা। অন্যান্য ভাতা প্রতিদিন ২ হাজার টাকা। মাসে যা হয় ৬০ হাজার টাকা। এছাড়া যে অঞ্চল থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন সেই অঞ্চলের জন্য খরচ বাবদ প্রতি মাসে ৪৫ হাজার টাকা পান প্রধানমন্ত্রী। ফলে তাঁর মোট বেতন ১ লক্ষ ৫৮ হাজার টাকা। এর সঙ্গে অবশ্য অন্যান্য খরচ বাবদও ভাতা পান প্রধানমন্ত্রী। সেগুলি এই হিসেবের মধ্যে ধরা নেই।   এবার আসা যাক কেজরীবালের কথায়। তাঁর মূল বেতন মাসে ২০ হাজার টাকা। বিধানসভা কেন্দ্রের খরচ হিসেবে পান ১৮ হাজার টাকা। খরচ বাবদ ভাতা ৪ হাজার টাকা। অন্যান্য খরচ বাবদ পান ৩০ হাজার টাকা। সবমিলিয়ে বেতন প্রতি মাসে ৭২ হাজার টাকা।   এই পর্যন্ত পড়ে মনে হতেই পারে, ওই বার্তা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তা নয়। দিল্লির মুখ্যমন্ত্রী গত বছরই নিজের বেতন বাড়ানোর বিল পাঠিয়েছিলেন কেন্দ্রের অনুমোদনের জন্য। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেই বিল ফেরত পাঠিয়ে দেন। তবে দিল্লি সরকার ফের সেই বিল পাঠিয়েছে।   এই বিল অনুযায়ী, কেজরীবালের মূল বেতন হবে ২ লক্ষ ২০ হাজার টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত হয়ে তিনি প্রতি মাসে পাবেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা।   আপাতত অবশ্য এই বেতন পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। ফলে ভাইরাল হয়ে যাওয়া বার্তাটি অর্ধসত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget