এক্সপ্লোর

মানুষের হয়তো আমার এক্সপ্রেসওয়ে পছন্দ হয়নি, তাই বুলেট ট্রেনের পক্ষে ভোট দিয়েছেন, হারের পর অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে হারের পর আজ রাজ্যপাল রাম নায়েকের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর দাবি, মানুষকে ভুল বুঝিয়ে ভোট পেয়েছে বিজেপি। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর সুরেই অখিলেশের দাবি, ইভিএম-এ গোলমালের অভিযোগ নিয়ে তদন্ত করা হোক। আজ নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেছেন, ‘আমার মনে হয় গণতন্ত্রে মানুষকে বুঝিয়ে ভোট পওয়া যায় না। ভুল বুঝিয়েই ভোট পাওয়া যায়। গোটা প্রচারপর্বে আমার মিছিল, জনসভায় বহু মানুষ হাজির ছিলেন। তাই এরকম হবে ভাবিনি। আশা করি পরবর্তী সরকার সপা সরকারের থেকে ভাল কাজ করবে। বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই যখন কৃষকদের ঋণ মকুব করা হবে, আমি খুশি হব।’ মানুষের রায় মেনে নেওয়ার কথা বলেও, ঠাট্টার সুরে অখিলেশ বলেছেন, ‘মানুষের হয়তো আমার এক্সপ্রেসওয়ে পছন্দ হয়নি। তাই তাঁরা বুলেট ট্রেনের পক্ষে ভোট দিয়েছেন। আমি বুথ স্তরে ফলের পর্যালোচনা করব। তারপর এই হারের দায় নেব।’ ইভিএম নিয়ে মায়াবতীর অভিযোগ প্রসঙ্গে অখিলেশের বক্তব্য, ‘একটি রাজনৈতিক দল যখন ইভিএম নিয়ে প্রশ্ন করছে, তখন সরকারের তদন্ত করা উচিত।’ এই হারের জন্য কংগ্রেসকে কোনওরকম দোষারোপ করতে নারাজ অখিলেশ। তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে জোট করে লাভবান হয়েছে সপা। এই জোট থাকবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

Dilip Ghosh: 'মনের থেকে হেরে গিয়েছে, খালি গণনা বাকি', ভোটের ফলপ্রকাশের আগের দিন বললেন দিলীপ ঘোষ
West Bengal Election 2026: রাজ্যের ৭৭টি কেন্দ্রে সোমবার ভোটগণনা, মোতায়েন ১৬৫ জন অবজার্ভার; কড়া নিরাপত্তায় স্ট্রংরুম
Kalighat Police Station In-Charge Reshuffle: ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার ওসি-বদল কালীঘাটে, কেন?
West Bengal Election 2026: গণনার আগের দিন শ্রীরামপুর কলেজের স্ট্রংরুম পাহারায় মহিলা বিজেপি কর্মীরা
Medicine Shop Strike : অনলাইনে জেরবার! এবার ধর্মঘটের ডাক ওষুধের দোকানদারদের সংগঠনের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget