এক্সপ্লোর

খুনি স্বামীকে বাঁচাতে একবার তাঁর সাহায্য চেয়েছিলেন এক মহিলা, জানালেন রাহুল

নয়াদিল্লি: ২০০৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন রাহুল গাঁধী। সেই থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। তেমনই একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন কংগ্রেস সভাপতি।

বর্তমানে গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন (গোপিও)-তে অংশগ্রহণ করতে বাহরিনে গিয়েছেন রাহুল। কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন তিনি। সেখানেই একটি সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে অতীতের একটি ঘটনার কথা স্মরণ করেন তিনি।

বলেন, কয়েক বছর আগে, উত্তরপ্রদেশের একটি বাজারে তাঁর সঙ্গে এক মহিলার আলাপ হয়েছিল। মহিলা তাঁর কাছে ছুটে এসে বলেন, এই সব মানুষরা আমার জীবন নষ্ট করে দিয়েছে।

রাহুল জানান, তিনি ওই মহিলাকে প্রশ্ন করেন, কী হয়েছে? মহিলা বলে ওঠেন, পুলিশ আমার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ জুড়েছে। ওকে বাঁচান।

রাহুল জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়ত পুলিশ ওই মহিলার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। তিনি এক পুলিশকর্মীকে ডেকে প্রশ্ন করেন, কেন ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে হত্যার মামলায় অভিযুক্ত করা হল?

রাহুল যোগ করেন, পুলিশকর্মী তাঁর মুখে ওই প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান। তাতেই সন্দেহ হয়। কংগ্রেস সভাপতি ওই মহিলাকে প্রশ্ন করেন, আপনার স্বামী কি কাউকে হত্যা করেছে? জবাবে মহিলা জানান, হ্যাঁ করেছে।

রাহুল ওই মহিলাকে ফের প্রশ্ন করেন, আপনার স্বামী যদি হত্যা করেই থাকে, তাহলে আমি কি করে আপনি সাহায্য চাইছেন। রাহুল যোগ করেন, জবাবে ওই মহিলা পাল্টা প্রশ্ন করেন, তাহলে আপনি নেতা এখানে কী করছেন? নেতা হয়ে আপনার ফায়দা কী?

সম্মলনে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল বলেন, সেই দিন থেকে আমি এই দুই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget