এক্সপ্লোর

বিরল মস্তিষ্কের রোগে ভুগছে ১২ বছরের পার্থ, বাবার চিঠিতে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন মোদী

নয়াদিল্লি: ১২ বছরের পার্থর ভরসা হলেন নরেন্দ্র মোদী।  গুজরাতের  আমরেলির ছেলেটি দুরারোগ্য, বিরল মস্তিষ্কের রোগে ভুগছে, যার নাম চিকিত্সা পরিভাষায় সাবঅ্যাকিউট স্কেলেরোসিং প্যানেনসেফেলাইটিস (এসএসপিই)। তাঁর বাবার আবেদনে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিডি নিউজকে পার্থর বাবা বলেছেন, চার মাস আগে ওর অসুখটা ধরা পড়ে। আমরেলি, আমদাবাদের সব বিশেষজ্ঞ ডাক্তারদের দেখিয়েছি ছেলেকে। কিন্তু ছেলের অবস্থার কোনও বদলই হয়নি। একমাত্র ছেলেকে বাঁচাতে সব সঞ্চয়, সম্পত্তি, এমনকী স্ত্রীর গয়নাও বেচে দিয়েছি। শেষ ভরসা হিসাবে সাহায্য চেয়ে চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রককে। কয়েকদিন বাদেই প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে চিঠি পান তাঁরা। এইমস-এ তাঁদের ছেলের নিখরচায় চিকিত্সার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী, চিঠিতে সে কথাই জানানো হয়। পার্থর বাবা বলেছেন, প্রধানমন্ত্রী ছেলের চিকিত্সায় সব রকমের আর্থিক সহায়তার আশ্বাস, মানসিক ভরসা দিয়েছেন। এখন আর্থিক সাহায্য তো আসছেই, মনের জোরও পাচ্ছি।

যদিও পার্থকে পুরোপুরি সুস্থ করে তোলার লড়াইটা খুবই কঠিন বলে ডাক্তাররা জানিয়েছেন ডিডি নিউজকে। ছেলেটির অবস্থা এখনও খুব সঙ্কটজনক, বলেছেন তাঁরা। এইমস-এর শিশুদের নিউরোলজি বিভাগের ডাঃ শেফালি গুলাটি বলেছেন, এটা এক ধরনের কঠিন মস্তিষ্কের রোগ। ওকে সম্ভাব্য যাবতীয় চিকিত্সা দেওয়া হচ্ছে। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাঁর ছেলের যে চিকিত্সা হচ্ছে এবং সেটা পিএমও-র নির্দেশে, এটাই বিরাট ব্যাপার পার্থর বাবার কাছে। মোদীর কাছে কৃতজ্ঞতার শেষ নেই তাঁর।

প্রধানমন্ত্রীর মানবিক মুখের পরিচয় মিলেছে অতীতেও। বাড়ির কাছে রেল লাইন পেরিয়ে স্কুলে যেতে অসুবিধা হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল উন্নাওয়ের ১১ বছরের একটি ছেলে। প্রধানমন্ত্রীর নির্দেশে রেলমন্ত্রকের তরফে চিঠি লিখে তাকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। হৃদরোগের অসুখের চিকিত্সার জন্য আর্থিক সাহায্য  চেয়ে মোদীকে চিঠি দিয়েছিল আগ্রার আট বছরের মেয়ে তাইয়াবা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্রুত পদক্ষেপ করে তারও নয়াদিল্লির জি বি পন্থ হাসপাতালে সরকারি খরচে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget