এক্সপ্লোর

প্রকাশিত ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকা, এরমধ্যে বাংলার কোন জায়গাগুলো রয়েছে দেখে নেব

নয়াদিল্লি:  কেন্দ্রীয় নগর ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে দেশব্যাপী পরিচ্ছন্নতার নিরিখে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে ছটি বিষয়কে মাপকাঠি রেখে দেশের কোন শহর সবচেয়ে পরিস্কার, কোন শহর সবচেয়ে অপরিচ্ছন্ন  তার একটি তালিকা বানানো হয়। মোট ৫০০ শহরের ওপর সমীক্ষাটি চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে বাংলার ১৯টি জায়গা রয়েছে যেগুলো ২৫টি সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকার মধ্যে জায়গা করে নিয়েছে। এই তালিকার একেবারে শেষে রয়েছে গুজরাতের ভদ্রেশ্বর শহরটি।   বাংলার যেসমস্ত জায়গা সবচেয়ে অপরিচ্ছন্ন তারমধ্যে রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, শ্রীরামপুর, মধ্যমগ্রাম, উত্তর ব্যারাকপুর এবং বাঁকুড়া। এই সমীক্ষাটি চালানো হয়েছে কয়েকটি বিষয়কে মাপকাঠি করে। মাপকাঠির মধ্যে রয়েছে জঞ্জাল সাফাইয়ের কাজ, এই সমস্ত জায়গার পুরসভাগুলো কতটা তৎপরতার সঙ্গে এখানে জঞ্জাল সাফাই করে,  নর্দমা, নালাগুলো এলাকার কতটা পরিস্কার এবং সাম্প্রতিককালে এই সমস্ত শহর পরিস্কার রাখতে কী কী জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছুই দেখা হয়েছে এই সমীক্ষায়। বাংলার উল্লেখিত জায়গাগুলো কেন্দ্রীয় নগর ও গ্রামোন্নয়ন মন্ত্রকের স্থির করা সমস্ত মাপকাঠিতেই উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশের থেকেও তিনটি করে শহর রয়েছে, যারা এই অপরিচ্ছন্ন শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। এই সমীক্ষাটি চালানো হয় জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এবারের সমীক্ষায় সমস্ত ক্যান্টনমেন্ট এলাকা যেগুলো সেনা দ্বারা নিয়ন্ত্রিত, সেখানেও সমীক্ষাটি চালানো হয়। যে শহরগুলো সবচেয়ে পরিস্কার তারমধ্যে শীর্ষে রয়েছে ইনদওর। তারপর রয়েছে ভোপাল এবং চণ্ডীগড়। এবার পরিচ্ছন্নতার র‍্যাঙ্কে বারাণসী এসেছে ২৯ নম্বর স্থানে। আগেরবার ছিল ৩২-এ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget