এক্সপ্লোর

নোট বাতিল: কারা জানতেন? কীভাবে মোদী গোপন রেখেছিলেন সম্পূর্ণ পরিকল্পনা

নয়াদিল্লি:  গত ৮ নভেম্বর সবাইকে হতচকিত করে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪-য় ক্ষমতায় আসার পর মোদীর এটিই সবচেয়ে সাহসী পদক্ষেপ। সূত্রের খবর, এই সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আগে থেকে জানতেন হাতেগোনা কয়েকজন। তাঁদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমলা হাসমুখ আধিয়া। তিনি আর্থিক মহলের বাইরে একেবারেই অচেনা। আধিয়া ছাড়াও আরও পাঁচ জন আমলা এ ব্যাপারে আধিয়ার সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু এই পরিকল্পনা তাঁরা সম্পূর্ণ গোপন রাখার শপথ নিয়েছিলেন। ওয়াকিবহাল মহল সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে একথা জানিয়েছেন সংবাদসংস্থা। সূত্রের খবর অনুযায়ী, আধিয়া ও আরও পাঁচ জনকে পরিকল্পনা রূপায়নে সাহায্য করেছিলেন একদল তরুণ গবেষক। তাঁরা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দুটি কক্ষে দিনরাত কাজ করেন। সম্ভাব্য সমস্ত ঝুঁকি সত্ত্বেও নোট বাতিলের এই গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত ঝটিতে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী।  নোট বাতিলের পর এর প্রতিক্রিয়া সম্পর্কে নানা মহলে নানা মতামত দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন, এর ফলে ব্যাঙ্কিং সিস্টেমে আরও টাকা আসবে এবং এর ফলে কর বাবদ রাজস্ব বাড়বে। যদিও হঠাত্ করে নোট বাতিল হয়ে যাওয়ার পর ব্যাঙ্ক ও এটিএম থেকে পর্যাপ্ত টাকা তুলতে না পেরে নাজেহাল আম আদমি। পুরানো নোট জমা দিতে ও নতুন নোট তুলতে ভিড় জমেছে ব্যাঙ্কগুলিতে। আগামী বছরের গোড়াতেই দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এই ভোটেই হয়ত ইঙ্গিত মিলবে দ্বিতীয়বার মোদী ক্ষমতায় ফিরবেন কিনা। নোট বাতিলের ফলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির উপকার হবে বলে সরকারি মহল থেকে দাবি করা হচ্ছে। যদিও নোট বাতিলের সাময়িক ধাক্কায় জেরবার সাধারণ মানুষের কাছে এই 'প্রত্যাশিত' সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হাতে সময় খুবই কম। তাই বলা যেতেই পারে, মোদী এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর নিজের জনপ্রিয়তার ওপরই বাজি ধরেছেন। ৮ নভেম্বর সিদ্ধান্ত ঘোষণার আগে মন্ত্রিসভার বৈঠকে মোদী বলেছিলেন, 'আমিই সমস্ত গবেষণা করেছি এবং এই পরিকল্পনা ব্যর্থ হলে তার দায়ও আমার'। বৈঠকে উপস্থিত তিন মন্ত্রী এ কথা জানিয়েছেন। পর্দার আড়ালে প্রধানমন্ত্রীর বাসভবনে ঘাঁটি গেড়ে থেকে নোট বাতিলের এই পরিকল্পনার পিছনে যে দলটি কাজ করছিল, তার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আধিয়া। তিনি অর্থমন্ত্রকের এক পদস্থ আধিকারিক। মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ২০০৩-০৬ পর্যন্ত তাঁর মুখ্যসচিব ছিলেন ৫৮ বছরের আধিয়া। এই সময় থেকেই দুজনের মধ্যে বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়। সহকর্মীদের মধ্যে অত্যন্ত সত্ ও দায়িত্বপরায়ণ বলে পরিচিত আধিয়া। ২০১৫-র সেপ্টেম্বরে রাজস্ব সচিব হন তিনি। অর্থমন্ত্রী অরুণ জেটলির দফতরে কাজ করলেও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ সর্বদাই রয়েছে। দেখা হলে দুজনে মাতৃভাষা গুজরাতিতেই কথাবার্তা বলেন। ৮ নভেম্বরের ঘোষণার পরই আধিয়া ট্যুইটা বার্তা পাঠান। এতে তিনি বলেন, কালো টাকার রাশ টানতে এটা খুবই বড়সড় ও সাহসী পদক্ষেপ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget