এক্সপ্লোর

গুজরাতে পটেলের মূর্তি হলে কেন অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সংসদে আইন পাশ করানো যায় না? বিজেপির ওপর চাপ বাড়াল আরএসএস, অর্ডিন্যান্স দাবি রামদেবের

মুম্বই: কেন্দ্রের বিজেপি সরকারের ওপর চাপ বাড়িয়ে আরএসএস বলল, গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের বিশাল মূর্তি হতে পারলে কেন অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সংসদে আইন পাশ করানো যায় না? দ্রুত মন্দির নির্মাণের জন্য কেন্দ্রের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ ও আরও কয়েকটি সংগঠন আয়োজিত এক সমাবেশে সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেছেন, অযোধ্যার জমির মালিকানা সংক্রান্ত মামলা শোনা হচ্ছে সুপ্রিম কোর্টে। পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে এ ব্যাপারে। কিন্তু এযাবত্ কোনও সিদ্ধান্ত হয়নি। নর্মদার তীরে সর্দার পটেলের মূর্তি যদি বসতে পারে, তবে কেন রামমন্দির তৈরির জন্য কেন আইন পাশ হয় না? গত ৩১ অক্টোবর নর্মদার সর্দার সরোবর বাঁধের কাছে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর ১৮২ মিটার উঁচু মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বিশ্বের সর্বোচ্চ মূর্তি বলে দাবি। হোসাবালে বলেছেন, সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও বলেছিলেন, প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালিয়ে যদি অযোধ্যায় মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে সেখানে মন্দিরের জন্য ওই জমি দেওয়া হবে। খননকার্য চালিয়ে মন্দিরের ধ্বংসাবশেষ মিলেছে। কিন্তু এখন আদালত বলছে, মন্দিরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ তাদের অগ্রাধিকারের তালিকায় নেই। গত অক্টোবরেই নাগপুরে বিজয়া দশমীর শোভাযাত্রায় আরএসএস প্রধান মোহন ভাগবত অযোধ্যায় মন্দির তৈরির পথ প্রশস্ত করতে আইন প্রবর্তনের দাবি করেন। হোসাবালে বলেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অযোধ্যা মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গড়েছে, তবুও কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। শীর্ষ আদালত গত ২৯ অক্টোবর রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলার শুনানি আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে ধার্য করেছে। একটি যথোপযুক্ত বেঞ্চে শুনানি হবে, যার নির্ঘন্ট ঠিক করবে বেঞ্চ। বেশ কয়েকটি হিন্দু সংগঠন ২০১৪-য় ভোটে জিতে সরকার গঠনের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিমতো রামমন্দির তৈরির দাবি করছে। গেরুয়া দলটি মন্দির নির্মাণে দায়বদ্ধ বলে জানালেও সেজন্য সংসদে অর্ডিন্যান্স আনার ব্যাপারে নীরব। আবার এর মধ্যেই যোগগুরু রামদেব মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারির পক্ষে সওয়াল করেছেন, গণতন্ত্রে সংসদ ন্যয়ের সবচেয়ে বড় মন্দির। মন্দির নির্মাণ সম্ভব করে তোলার জন্য মোদী সরকার সেখানে অর্ডিন্যান্স আনতেই পারে। তিনি এও বলেন, কোটি কোটি মানুষ যেখানে মন্দির দেখতে চাইছেন, সেখানে তা না হলে লোকে বিজেপির ওপর ভরসা হারাবে, যা তাদের পক্ষে শুভ হবে না। মন্দির তৈরির দাবি জোরালো হওয়ার মধ্যেই রামদেবের মত, রাম রাজনীতির বিষয় নয়, দেশের গর্বের ব্যাপারে। রাম আমাদের পূর্বসূরী, আমাদের সংস্কৃতি, গর্ব, আত্মা সবই। তাঁকে নিয়ে রাজনীতি ঠিক নয়। পাশাপাশি রামদেব বলেন, এবার জনগণকে যদি নিজেদেরই মন্দির গড়তে হয়, তার মানে হবে তাঁরা বিচারব্যবস্থা বা সংসদকে সম্মান করেন না। প্রসঙ্গত, ২০১০ এ এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ রায় দেয়, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিটি তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালার মধ্যে সমান তিন ভাগে বিলি করা হোক। তবে সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে ১৪টি সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget