এক্সপ্লোর

কেন গৌরীর নিরাপত্তার ব্যবস্থা করেনি? কর্নাটকের কংগ্রেস সরকারকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

বেঙ্গালুরু: গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে কর্নাটকে ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে তোপ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী সাংবাদিক গৌরীর হত্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্ঘ পরিবারের দিকে আঙুল তোলায় তাঁরও নিন্দা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে সংবাদপত্রে বেরনো রবিশংকর গৌরীর ভাই ইন্দ্রজিত্ লঙ্কেশের বক্তব্যের বিভিন্ন রিপোর্ট দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সবার সামনে ইন্দ্রজিত্ দাবি করেছেন, নকশালদের আত্মসমর্পণ করিয়ে মূলস্রোতে ফেরাতে সক্রিয় ছিলেন গৌরী। তিনি কি রাজ্য সরকারকে জানিয়ে তাদের সম্মতি নিয়েছিলেন এজন্য? রাজ্য সম্মতি দিয়ে থাকলে কেন তাঁর পর্যাপ্ত নিরাপত্তার আয়োজন করেনি? এও বলা হয়েছে, নকশালদের একাংশই তাঁর ওপর খুশি ছিল না। তাহলে কেন তাঁর সুরক্ষায় কর্নাটক সরকারের এই গাফিলতি? রাহুল গাঁধী ইতিমধ্যেই গৌরী খুনে সঙ্ঘ, মোদীকে আক্রমণ করায় পাল্টা বিজেপির এই প্রথম সারির নেতা বলেন, উনি যখন সঙ্ঘকে দোষী বলেই দিয়েছেন, তখন কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে সঠিক তদন্ত আশা করা যায় কি! রাহুল কেন কর্নাটকে নিজের দলের সরকারকে প্রশ্ন করছেন না? বলেন তিনি। সমাজকর্মীর 'দুঃখজনক, দুর্ভাগ্যজনক খুন' নিয়ে 'অবাঞ্ছিত মন্তব্যের' তীব্র নিন্দা করেন রবিশংকর। তাঁর দলের একাধিক নেতাও গৌরী হত্যার নিন্দা করেছেন বলে দাবি করেন তিনি। রবিশংকরের আক্রমণের জবাব দিয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডি বলেন, উনি বোধহয় নিহত সাংবাদিকের ব্যাপারে প্রকৃত তথ্য জানেন না। ওই সাংবাদিকের মুখ্যমন্ত্রী বা ডিজিপি সহ শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে দেখা হলেও তিনি কখনই নিরাপত্তার আবেদন করেননি। গৌরী নিরাপত্তা চাইলে রাজ্য সরকার অবশ্যই তার ব্যবস্থা করত। নিরাপত্তা চাইলে কোনও সরকারই প্রত্যাখ্যান করবে না।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget