এক্সপ্লোর

পাকিস্তান গুলিচালনা, সন্ত্রাসে মদত দিয়ে গেলে রমজানে জম্মু কাশ্মীরে সংঘর্ষবিরতি প্রত্যাহারে 'বাধ্য হবে' সরকার, জানাল কেন্দ্র

ইয়াভতমল: পাকিস্তান সীমান্ত পেরিয়ে গুলিচালনা, সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে সরকার গত মাসে ঘোষিত রমজানের সময় জম্মু ও কাশ্মীরে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তিনি বলেছেন, রমজানের পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনে বিরাম দেখা যাচ্ছে না। আমরা সংঘর্ষবিরতির বোঝাপড়া তুলে নিতে বাধ্য হব। পাকিস্তান বিনা প্ররোচনায় গুলিচালনা শুরু করলে ভারতের পাল্টা আঘাত করার অধিকার যুদ্ধবিরতির ধারাতেই দেওয়া রয়েছে বলে সওয়াল করেন তিনি। আহির এও বলেন, ভারত এখনও প্রথমে আঘাত না করার নীতিতে অটল রয়েছে। গত ১৬ মে কেন্দ্র পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে 'সামরিক অভিযান শুরু না করা'র নীতি মেনে চলার নির্দেশ দেয়। যদিও সাধারণ মানুষের জীবনরক্ষায় বা আক্রান্ত হলে সন্ত্রাসবাদীদের পাল্টা জবাব দেওয়ার অধিকার নিরাপত্তাবাহিনীর থাকবে বলেও জানানো হয়। নরেন্দ্র মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে বেশ কিছু নতুন ভাল স্কিম হাতে নেওয়া হয়েছে বলে দাবি করেন আহির। বলেন, ২০১৬-১৭য় ৬০.০৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে, যা রেকর্ড। এনডিএ শাসনে অর্জিত আর্থিক বৃদ্ধি, উন্নয়নের জন্যই এটা সম্ভব হয়েছে। মোদী সরকার মাওবাদী হিংসা প্রশমনে সফল বলেও দাবি করেন আহির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget