এক্সপ্লোর

এক পদ এক পেনশন চালু করা নিয়ে কংগ্রেসকে পরপর চিঠি লিখেও জবাব পাননি, অভিযোগ রাজ্যসভা সাংসদের

নয়াদিল্লি: অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষেণ গ্রেওয়ালের আত্মহত্যা নিয়ে রাহুল গাঁধী আপাতত প্রচণ্ড উদ্বেগ দেখালেও ইউপিএ আমলে এ ব্যাপারে তাঁদের কোনও হেলদোল ছিল না। তখন এ ব্যাপারে বারবার প্রশ্ন করলেও সাড়া পাওয়া যেত না তাঁদের। এমনটাই অভিযোগ করলেন রাজ্যসভা সাংসদ রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, এক পদ এক পেনশন চালু করা নিয়ে ইউপিএ সরকারকে একের পর এক চিঠি লেখেন তিনি। কোনওটারই সদর্থক উত্তর মেলেনি। ৪ পাতার খোলা চিঠিতে কর্নাটক থেকে রাজ্যসভায় যাওয়া এই নির্দল সাংসদ অভিযোগ করেছেন, এক পদ এক পেনশন নিয়ে ২০১০ থেকে ১২-র মধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ৫টি চিঠি লেখেন তিনি। ২০১১-য় দুটি চিঠি লেখেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীকে। ২০১০ থেকে ১২-র মধ্যেই আরও চারটি চিঠি তখনকার প্রতিরক্ষামন্ত্রীকে ও ২০১১-য় চিঠি লেখেন রাহুল গাঁধীকে। প্রতিটি চিঠিরই এক উত্তর ছিল। হয় ‘সম্ভব নয়’, অথবা কোনও জবাব আসেনি। তিনি আরও লিখেছেন, এখন এক পদ এক পেনশন নিয়ে হট্টগোল করা এ কে অ্যান্টনি ২০০৮-এ প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন পরিষ্কার জানিয়ে দেন, এক পদ এক পেনশন দাবি মেনে নেওয়া ইউপিএ সরকারের পক্ষে সম্ভব নয়। আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী রাম কিষেণ গ্রেওয়ালের পরিবারকে কেন্দ্র অসম্মান করেছে বলে কংগ্রেসের হইচইয়ের মধ্যেই সামনে এসেছে চন্দ্রশেখরের এই চিঠি। গ্রেওয়ালের পরিবারকে অসম্মানের অভিযোগে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। মিছিলে যোগ দেওয়া রাহুল গাঁধী দাবি করেন, তাঁকে আটক করে দিল্লি পুলিশ, যদিও পুলিশের বক্তব্য, তাঁকে শুধু আটকায় তারা, আটক করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget