এক্সপ্লোর

Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন

কিন্তু এত সব মন খারাপ করা ছবির মধ্যে ২০২০ আমাদের কিছু উপকারও তো করেছে।

  কলকাতা: করোনার উদয়, ছড়িয়ে পড়া এবং নরসংহার- সবই এখনও রহস্য। যেমন নিশ্চিতভাবে এখনও জানা যায়নি, কবে এই সংক্রমণ শেষ হবে। তবে ২০২০ কুখ্যাত হয়ে থাকবে অতিমারীর গ্রাসে পুরোপুরি চলে যাওয়ার জন্য। এই রোগ দেখা দেওয়ার ৩ মাস পর ভারতে লকডাউন শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়, শুরু হয় রাতের কারফিউ, বন্ধ করে দেওয়া হয় থিয়েটার, সিনেমা হল, শপিং মল। ঝাঁপ ফেলে দোকানপাট, কর্মহীন হন লক্ষ লক্ষ মানুষ, শুরু হয় শ্রমিকদের ঘরের পানে পথ চলা। কিন্তু এত সব মন খারাপ করা ছবির মধ্যে ২০২০ আমাদের কিছু উপকারও তো করেছে। এমনই কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। ১. পরিষ্কার বাতাস, ঝকঝকে পরিবেশ- কেউ ভেবেছিল, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে? রায়গঞ্জ, তরাই, ডুয়ার্স এমনকী কোচবিহার, আলিপুরদুয়ার থেকেও বাড়ির সামনে উঁকি মেরেছে রাজকীয় এই শৃঙ্গ। পঞ্জাবের জলন্ধর থেকে যেমন দেখা গিয়েছে হিমালয়ের ধৌলাধার রেঞ্জ। বায়ু দূষণের জন্য দিল্লির এত বদনাম কিন্তু লকডাউনে আবহাওয়ার চোখে পড়ার মত উন্নতি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ হয় সর্বনিম্ন, ২০১৮-র জুলাইয়ের পর। সরে যায় ধোঁয়াশা, পরিষ্কার হয় আশপাশ। Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন ২. অরণ্যের ফিরে আসা- দ্বিতীয় হুগলি সেতুর ওপর উঠে পড়েছে রেসকোর্সের ঘোড়াগুলো। হরিদ্বারের রাস্তায় রাস্তায় ঘুরছে বন্য জন্তু। নয়ডার মলের সামনে আপন মনে হেঁটে যাচ্ছে নীলগাই। কেরলের ওয়ানাড়ে রাস্তার ওপর উঠে আসে বুনো হাতি। লকডাউনে মানুষ ছিল ঘরে আর বুনো জন্তুরা দখল করে নেয় তাদের হারিয়ে ফেলা সাম্রাজ্য। ৩.  মহাকাশ আরও কাছে- ভারতীয় মহাকাশ গবেষণায় ২০২০ স্মরণীয় হয়ে থাকবে। ইসরোর গবেষণায় যুক্ত হয়েছে বেসরকারি ক্ষেত্র। ১৭ জানুয়ারি ৩,৩৫৭ কেজির কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30 মহাকাশে পাঠায় তারা। আর বছরের শেষে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করেছে PSLVC50, CMS01-কে পাঠিয়েছে কক্ষপথে। এই নিয়ে ৪২তম কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত। Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন ৪. সোনু সুদ- নায়ক নন, নেহাত ভিলেন। তাও এমন কিছু কেউকেটা ভিলেন নন। কিন্তু লকডাউনের ভারতে ত্রাতার ভূমিকা নিয়ে উঠে আসেন সোনু সুদ। বাস, ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভিন রাজ্যে আটকে পড়া হাজার হাজার মানুষকে সম্পূর্ণ নিজের খরচে বাড়ি পাঠান তিনি। হাতে তুলে দেন, খাবার, জল, এমনকী নতুন কর্মসংস্থানের জন্য খোলেন প্রবাসী রোজগার অ্যাপ। আর এখন তো কৃষকের ট্র্যাক্টর, শিক্ষার্থীর কম্পিউটার- সব কিছুরই ব্যবস্থা করছেন তিনি। Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন ৫. ধারাভি কোভিড মডেল- এশিয়ার সব থেকেবড় বস্তি মুম্বইয়ের ধারাভিতে যেভাবে করোনা সংক্রমণ রুখে দেওয়া হয়েছে তার প্রশংসা করেছেন WHO প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস। তিনি বলেছেন, এই বস্তির প্রতি বর্গ কিলোমিটারে ২.২৭ লাখ লোক থাকেন। করোনা গোটা এলাকা শ্মশান করে দিতে পারত। অথচ করোনা সংক্রমণ আটকানো গিয়েছে ধারাভিতে। Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন ৬. DRDO- ২ মাসের মধ্যে সফলভাবে ১২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। সেপ্টেম্বর-অক্টোবরে এই পরীক্ষা করেছে তারা। Year-ender: করোনার বিষে বিশ কিন্তু ভাল কী কী দিল এই বছর? দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget