এক্সপ্লোর

করাচির প্রিয়া, যোধপুরের নরেশের বিয়ে ঘিরে অনিশ্চয়তা, ভিসা মিলবে, ভরসা দিলেন সুষমা

যোধপুর: পাত্র-পাত্রী সীমান্তের দুপারের বাসিন্দা। যোধপুরের বাসিন্দা নরেশ তেওয়ানি, পাকিস্তানের করাচির প্রিয়া বাচ্চানি। সব ঠিকঠাক। মাসখানেক পর দুজনের চার হাত এক হওয়ার কথা। কিন্তু তাঁদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় ভারত, পাকিস্তান সম্পর্কে চলতি উত্তাপ, উত্তেজনা। বিয়ে করতে সীমান্ত পেরিয়ে এ দেশে আসার কথা প্রিয়ার। কিন্তু আবেদন করা সত্ত্বেও তাঁর পরিবার, পরিজনদের ভিসা দিচ্ছিল না পাকিস্তানের ভারতীয় দূতাবাস। সংঘাতের আবহে শেষ পর্যন্ত বিয়েটাই হবে কিনা, এমন সংশয়ের মধ্যে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দরজায় হাজির হন নরেশ। ট্যুইটারে নিজের অসহায়তার কথা জানান। সুষমা সব জেনে যাবতীয় সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে কথা দিয়েছেন তাঁকে। অভয় দিয়ে ট্যুইট করেছেন, উদ্বিগ্ন হবেন না, আমরা ভিসা দেব। সুষমার জবাব পাওয়ার আগে পর্যন্ত তীব্র অনিশ্চয়তার মধ্যে ছিলেন নরেশ। তিনি বলেছেন, পাত্রীপত্রের পরিবারের ভিসার প্রয়োজনীয় কাগজপত্র, ফর্ম ভরে তিন মাস আগেই জমা দেওয়া হয়েছিল। আমরা জানতাম, সময় মতোই ভিসা মিলবে। ভিসা না পেয়ে মেয়ের বাড়িতেও শুরু হয় দুশ্চিন্তা, উদ্বেগের পালা। তাঁরা যে কোনও ভাবে ভিসা জোগাড় করতে দৌড়ঝাঁপ করতে থাকেন, একে-তাকে ধরে ছোটাছুটিতে ব্যস্ত হয়ে পড়েন। ওদিকেই সময় পেরিয়ে যায়। ফলে বিয়ের জোগাড়-যন্ত্র কিছুটা মার খায়। সুষমা ব্যবস্থা করে দেবেন, বলে দেওয়ায় ভরসা পাচ্ছেন নরেশ। তিনি বলেছেন, বিপদে, আপদে পড়ে লোকে তাঁকে ট্যুইট করে, তিনিও ত্রাতা হয়ে ওঠেন, সমস্যা মিটে যায় বলে শুনেছিলাম। সেজন্যই ওনাকে ট্যুইট করি। নরেশের বাবা কানহাইয়া লাল ২০০১ সালে পাকিস্তান গিয়েছিলেন। দুটি দেশের সংস্কৃতি, ঐতিহ্যের মিল আছে বলে মনে হওয়ায়  ছেলের জন্য পাকিস্তান থেকে বউ আনবেন, তখনই মনে মনে ঠিক করে ফেলেন। কিন্তু উরি হামলা, সার্জিক্যাল স্ট্রাইকের পর দুই পড়শি দেশের  বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে তাঁর মনে হতে থাকে, হয়তো তাঁর স্বপ্নপূরণে আরও সময় লাগবে। সুষমার উত্তরের পর এখন তিনিও আশার আলো দেখছেন। দুই সহোদর দেশের চলতি বিবাদ-বিরোধের মধ্যে হয়তো উজ্জ্বল ব্যতিক্রম হয়ে উঠবে তাঁর বাড়িটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget