এক্সপ্লোর

National Herald Case Highlights: ৫ দিনে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ, বুধবার সনিয়া গান্ধীকে ফের তলব ইডির

Sonia Gandhi : প্রথম দফায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে যান সনিয়া। তারপর সাড়ে তিনটে নাগাদ আবার জিজ্ঞাসাবাদের জন্য তিনি ফিরে আসেন।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ৫ দিনের মধ্যে সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার দু’দফায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল কংগ্রেস (Congress) সভানেত্রীকে। নিজের বক্তব্য নথিভুক্ত করার পর সন্ধে ৭ টার কিছু আগে ইডি-র অফিস থেকে বের হন সনিয়া গান্ধী। আর কংগ্রেস সভানেত্রী ইডি অফিস ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বুধবার ফের তাঁকে তৃতীয়বারের জন্য তলব করেছে ইডি।

সনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে এদিন রাহুল গান্ধীর  (Rahul Gandhi) নেতৃত্বে ফের পথে নামে কংগ্রেস। সেখান থেকেই কংগ্রেসের শীর্ষনেতাদের আটক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi Police)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যার প্রতিবাদে বলেন, 'ভারত এখন পুলিশ-স্টেট। এটাই সত্যি। মোদিজি রাজা।' যার পাল্টা বিজেপি দিলীপ ঘোষ বলেন, 'জিজ্ঞাসাবাদ করলেই রাস্তায় নামবেন, গাড়ি পোড়াবেন, এই গণতন্ত্রের ওপর ভরসা। আপনারা কি সবার ওপরে নাকি।'

সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদ

২১ জুলাইয়ের পর মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয়বার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন সনিয়া। প্রথম দফায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে যান সনিয়া। তারপর সাড়ে তিনটে নাগাদ আবার জিজ্ঞাসাবাদের জন্য তিনি ফিরে আসেন। সব মিলিয়ে এদিন প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সনিয়া গান্ধীকে। এদিনও সনিয়া গান্ধীর সঙ্গে ইডি অফিসে যান প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধী। প্রিয়ঙ্কা সেখানে থেকে যান।

রাহুলের নেতৃত্বে কংগ্রেসের প্রতিবাদ

রাহুল ইডি অফিস থেকে সংসদ চত্বরে চলে আসেন। সেখানে তাঁর নেতৃত্বে সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ বাধা দিলে, রাস্তায় বসে পড়েন তাঁরা। এরপর রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষনেতাদের আটক করে, টেনে হিঁচড়ে কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন- ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভায় তৃণমূলের ৭ জন সহ ১৯ জন সাংসদ সাসপেন্ড

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget