এক্সপ্লোর

মহারাষ্ট্রে সরকার গড়তে এনসিপি কি শিবসেনাকে সমর্থন করবে? এমন কোনও সম্ভাবনাই নেই, জানালেন শরদ পাওয়ার

মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এনসিপি কি শিবসেনাকে সমর্থন করবে? এই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেছেন, মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য তাঁদের দলের কাছে কোনও বিকল্প নেই।

মুম্বই: মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এনসিপি কি শিবসেনাকে সমর্থন করবে? এই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেছেন, মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য তাঁদের দলের কাছে কোনও বিকল্প নেই। ভোটারদের রায় অনুসারে তাঁরা বিরোধী বেঞ্চেই বসবেন। গত বৃহস্পতিবার বিধানসভা ভোটের পর শিবসেনা তাদের জোট শরিক বিজেপিকে পুরানো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাগাভাগির দাবি জানিয়ে বিজেপির ওপর চাপ বাড়িয়ে শিবসেনা। তারা বলেছে, দুই দলেরই আড়াই বছর করে সরকার চালানোর সুযোগ থাকা উচিত। অন্যদিকে, বিজেপি জানিয়েছে, আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে বিজেপিরই মুখ্যমন্ত্রী থাকবেন। শুক্রবার রাজ্যের নবনির্বাচিত শিবসেনা বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন দলের প্রধান উদ্ধব ঠাকরে। ওই বৈঠকেও দলের এই দাবি সম্পর্কে বিধায়কদের জানানো হয়েছে। ক্ষমতার সমান ভাগাভাগির দাবি জানিয়েছে শিবসেনা এবং এনিয়ে বিজেপির কাছ থেকে লিখিত প্রতিশ্রুতিও চেয়েছে তারা। সূত্রের খবর, বৈঠকে উদ্ধব এও বলেছেন যে, তাঁদের সামনে আরও বিকল্প খোলা রয়েছে। তবে ওই বিকল্প খতিয়ে দেখার ব্যাপারে দল আগ্রহী নয়। কারণ, হিন্দুত্বের নীতিতে বিজেপি ও শিবসেনা একে অপরের শরিক। দুই শরিকের চাপানউতোরের মধ্যে এনসিপির শিবসেনাকে কোনওরকম সমর্থন দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন পাওয়ার।তিনি বলেছেন, আমাদের সামনে কোনও বিকল্প নেই। জনতা আমাদের বিরোধী আসনে বসতে বলেছে। মানুষের সেই রায় আমরা মেনে নিয়েছি। এদিনই মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি বালাসাহেব থোরাট পুনে জেলার বারামতীতে পাওয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এনসিপি সাংসদ সুপ্রিয় সুলে এবং দলের নবনির্বাচিত বিধায়ক রোহিত পাওয়ারও বৈঠকে হাজির ছিলেন। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১০৫ আসনে জিতে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। শিবসেনা পেয়েছে ৫৬ আসন। এনসিপি ৫৬ এবং কংগ্রেস ৪৪ আসনে জিতেছে। সরকার গঠনের জন্য ২৮৮ সদস্যের বিধানসভায় ১৪৫ বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি ও শিবসেনা জোটের হাতে এর চেয়ে বেশি আসন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Protest At Delhi : NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
Heavy Rain In Raiganj : আগুন নেভাতে নয় ; জমা জল বের করতে এবার মাঠে দমকল
আগুন নেভাতে নয় ; জমা জল বের করতে এবার মাঠে দমকল
Adhir Chowdhury :
"সার্কাস চলছে তৃণমূলের মধ্যেই..", একুশে জুলাইয়ে মমতাকে তীব্র আক্রমণ অধীর চৌধুরীর, বললেন..
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget