এক্সপ্লোর

Sharad Pawar: মমতাকে লাগাতার কুকথা, এই আচরণ কাম্য নয়, অধীরকে পরামর্শ শরদের

Adhir Ranjan Chowdhury: জাতীয় স্তরে পরস্পরের সঙ্গে হাত মেলালেও, বাংলায় প্রতিপক্ষ হিসেবেই অবস্থান তৃণমূল এবং কংগ্রেসের।

নয়াদিল্লি: বিজেপি-র বিরুদ্ধে জাতীয় স্তরে একজোট হলেও, রাজ্য়ে তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস। সেই নিয়ে এবার I.N.D.I.A জোটের মধ্যেই দ্বিমত তৈরি হল। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) তীব্র সমালোচনা করেছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার অভ্যাস বন্ধ করতে পরামর্শ দিয়েছেন।

জাতীয় স্তরে পরস্পরের সঙ্গে হাত মেলালেও, বাংলায় প্রতিপক্ষ হিসেবেই অবস্থান তৃণমূল এবং কংগ্রেসের। নিয়োগ, গরু, কয়লা পাচার নিয়ে লাগাতার তৃণমূলকে আক্রমণ করে চলেছে কংগ্রেস। ডেঙ্গি পরিস্থিতি নিয়েও প্রশাসনের দিকে আঙুল তুলছে তারা। ডেঙ্গি সংক্রমণে লাগাতার বৃদ্ধি সত্ত্বেও মমতা স্পেন সফরে গেলেন কী করে প্রশ্ন তুলেছেন খোদ অধীর। 

মঙ্গলবার সেই নিয়ে অধীরকে কার্যতই তিরস্কার করেন শরদ। তিনি বলেন, "অধীররঞ্জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিক্ত সম্পর্ক দেখেছি আমরা। মমতাকে কুকথা বলার বদভ্যাস রয়েছে ওঁর, যা মোটেই ভাল নয়। এই আচরণ কাম্য নয় ওঁর থেকে। তবে তাতে বিরোধীদের জোটে কোনও প্রভাব পড়বে না।" 

আরও পড়ুন: Maneka Gandhi: ‘কসাইদের গরু বিক্রি করে ISKCON’, মেনকার অভিযোগে শোরগোল, এল তীব্র প্রতিক্রিয়া

একসময় রাজ্যে পরস্পরের হাত ধরাধরি করে চললেও, বিগত কয়েক বছরে পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠেছে তৃণমূল এবং কংগ্রেস। ২০২১ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরলেও, শূন্যে নেমে যায় কংগ্রেস। পরে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হলেও, তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস। তার জেরে দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। 

সেই নিয়ে লাগাতার কড়া ভাষায় তৃণমূল এবং মমতাকে আক্রমণ করতে দেখা যায় অধীরকে। সম্প্রতি মমতার স্পেন-সফর নিয়েও কটাক্ষ ছুড়ে দেন তিনি। রাজ্যে ডেঙ্গি সংক্রমণ যখন উত্তরোত্তর বেড়ে চলেছে, সেই সময় মমতা বিদেশ পাড়ি দিলেন কোন যুক্তিতে, প্রশ্ন তোলেন তিনি। রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিকে 'মমতা মেড ডেঙ্গি, গভর্নমেন্ট স্পনসর্ড ডেঙ্গি' বলে উল্লেখ করেন।  সেই আবহেই অধীরকে সংযত হতে বললেন শরদ।

যদিও জাতীয় স্তরে তৃণমূলের হাত ধরা নিয়ে রাজ্য কংগ্রেসেই দ্বিমত দেখা দিয়েছে। রাজ্যে দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন বিদ্ধ, একযোগে বিরোধীরা মিলে আক্রমণ শানিয়ে চলেছে, সেই আবহে দিল্লিতে জোড়াফুল শিবিরের সঙ্গে হাত মেলানো নিয়ে অসন্তুষ্ট অনেকেই। দলের অন্দরে সেই ক্ষোভও সামাল দিতে হচ্ছে প্রদেশ কংগ্রেসকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget