এক্সপ্লোর

Jharkhand News: বাড়ি যেতে চাওয়ার 'অপরাধে' পরিচারিকার দাঁত ভাঙার অভিযোগ, বিতর্কে নেত্রীকে সাসপেন্ড বিজেপির

BJP Leader Has Been Accused: অপরাধ' বলতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাঝেমধ্যে ছুটি চাইত সে। অভিযোগ, সেটাই বরদাস্ত করতে পারতেন না গৃহকর্ত্রী। এমন দাবিদাওয়া মানা যায় নাকি? অতএব শাস্তি!

রাঁচি: 'অপরাধ' বলতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাঝেমধ্যে ছুটি চাইত সে। অভিযোগ, সেটাই বরদাস্ত করতে পারতেন না গৃহকর্ত্রী (owner)। এমন দাবিদাওয়া মানা যায় নাকি? অতএব শাস্তি! বেধড়ক মারধর (beating), তার পর খাওয়াদাওয়া বন্ধ করে ঘরে (locked) আটকে রাখা। একদিন নয়, পরিচারিকার (domestic help) উপর একাধিক বার এমনই অত্যাচারের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের (jharkhand) বিজেপি (BJP Leader) নেত্রী সীমা পাত্রের বিরুদ্ধে। পরিস্থিতির চাপে এর মধ্যেই তাঁকে সাসপেন্ড (suspend) করেছে ঝাড়খণ্ড বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হননি সীমা। এবার তাই তৎপর হল জাতীয় মহিলা কমিশন।

কড়া জাতীয় মহিলা কমিশন:
সংবাদমাধ্যমের একাংশের দাবি, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ঝাড়খণ্ড পুলিশের ডিজি-কে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমিশন। সঙ্গে সংযোজন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গেরুয়া শিবিরের ওই নেত্রী যাতে গ্রেফতার হন তা নিশ্চিত করতে হবে। এর মধ্যে রাঁচি পুলিশ এই নিয়ে এফআইআর রুজু করেছে। আরগোরা পুলিশ স্টেশন ইন-চার্জ জানিয়েছেন, ওই পরিচারিকার অবস্থার উন্নতি হলে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর বয়ান নেওয়া হবে। এই মুহূর্তে রাঁচির আরআইএমএস হাসপাতালে ভর্তি রয়েছে সে। দেহে একাধিক আঘাত। অভিযোগ, তাকে লোহার রড নিয়ে মারা হয়েছিল। অত্যাচারের চোটে দাঁত ভেঙে যায়। তার পর তালা বন্ধ করে একটি ঘরে আটকে রাখা হয়েছিল তাকে। দিনের পর দিন খাবার বা জল কিছু দেওয়া হয়নি। এতেই শেষ নয়। বন্ধ দরজার ফাঁক গলে কোনও কারণে তার প্রস্রাব বেরিয়ে এলে সেটা তাকে দিয়ে চাটানোরও অভিযোগ রয়েছে সীমা পাত্রর বিরুদ্ধে। গত ২২ অগাস্ট গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে রাঁচির অশোকনগরে বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

প্রেক্ষাপট...
সূত্রের খবর, আদতে গুমলা গ্রামের বাসিন্দা ওই তরুণী আদিবাসী সম্প্রদায়ের সদস্য। বছর দশেক আগে পাত্র পরিবারে পরিচারিকার কাজ করতে এসেছিল। প্রথমে মেয়ে বৎসলার সঙ্গে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন পাত্র দম্পতি। পরে বৎসলার ট্রান্সফার হলে ফের রাঁচি ফিরে আসে সে। সূত্রের খবর, তার পর থেকেই তার উপর ভয়ঙ্কর অত্যাচার চলত। ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বললেই তাকে বেধড়ক মারধর করতেন সীমা, অভিযোগ এমনই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তার হাঁটাচলা করতেও অসুবিধা হত। বিবেক বাসকি নামে কর্মীবর্গ দফতরের এক আধিকারিক বিষয়টি কোনও ভাবে জানতে পেরে ডেপুটি পুলিশ কমিশনারের গোচরে আনেন। তার পরই উদ্ধার করা হয় তরুণীকে। 

আরও পড়ুন:ডোমজুড়ের গ্রাম থেকে গ্রেফতার কেপমারিতে অভিযুক্ত গ্যাং, উদ্ধার ৯ শিশুও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget