এক্সপ্লোর

বিহারের উন্নয়নে পরিবার হিসাবে একযোগে কাজ করবে এনডিএ, নীতীশকে শুভেচ্ছা ট্যুইট প্রধানমন্ত্রীর

আজ নীতীশের পাশাপাশি শাসক জোটের আরও কয়েকজন নেতা শপথ নিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে। শপথ নিয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। গতকাল এনডিএ পরিষদীয় দলের বৈঠকে শাসক শিবিরের নেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নীতীশকুমারের নাম ঘোষিত হয়। বৈঠকে ছিলেন বিজেপির শীর্ষনেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, দলের বিহারের ভারপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব ও নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সোমবার বিকালে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে টানা চতুর্থবার শপথ নেওয়া নীতীশ কুমারকে। তিনি ট্যুইট করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় নীতীশকুমারজিকে অভিনন্দন। বিহার সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেওয়া আর সবাইকেও আমার শুভেচ্ছা। বিহারের সমৃদ্ধির জন্য এনডিএ পরিবার একজোট হয়ে কাজ করবে। কেন্দ্রের তরফে বিহারের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি আমি। আজ নীতীশের পাশাপাশি শাসক জোটের আরও কয়েকজন নেতা শপথ নিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে। শপথ নিয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। গতকাল এনডিএ পরিষদীয় দলের বৈঠকে শাসক শিবিরের নেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নীতীশকুমারের নাম ঘোষিত হয়। বৈঠকে ছিলেন বিজেপির শীর্ষনেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, দলের বিহারের ভারপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব ও নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ। এদিন শপথ গ্রহণ করা বিধায়কদের মধ্যে আছেন বিজেপির জোটশরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাঝির ছেলে সন্তোষ কুমার সুমন, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহনি, জেডি-ইউয়ের বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়া লাল চৌধুরি। পূর্ব ঘোষণা অনুসারে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে আরজেডি ও তার প্রধান তেজস্বী যাদব। তিনি ট্যুইট করেন, মাননীয় নীতীশকুমারজিকে মুখ্যমন্ত্রী ‘মনোনীত’ হওয়ায় শুভেচ্ছা জানাই। আশা করব, ব্যক্তিগত বাসনা পূরণের পরিবর্তে উনি সাধারণ মানুষের আশাআকাঙ্খা বাস্তবায়িত করবেন, এনডিএ-র ১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি কার্যকর করবেন, কাজের ব্যবস্থা করা, স্বাস্থ্য, আয়ের সুযোগ তৈরি, সেচের মতো বিষয়গুলিতে অগ্রাধিকার দেবেন।

সেরা শিরোনাম

Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget