এক্সপ্লোর

PM Modi on NDA Meet : 'দীর্ঘ পরীক্ষিত জোট, জাতীয় স্তরে যার আরও অগ্রগতি প্রয়োজন', NDA-র বৈঠকের আগে ট্যুইট মোদির

NDA Partners : গত কয়েক বছরে দেশজুড়ে প্রচুর শক্তি বাড়িয়েছে বিজেপি। যার জেরে 'NDA' টার্মটিই কার্যত ফিকে হতে বসেছিল। বলছে রাজনৈতিক মহলের একাংশ

নয়াদিল্লি : বিরোধী জোটকে কি ভয় খেতে শুরু করেছে বিজেপি ? NDA-র বৈঠকের আগে এমনই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, গত কয়েক বছরে দেশজুড়ে প্রচুর শক্তি বাড়িয়েছে বিজেপি। যার জেরে 'NDA' টার্মটিই কার্যত ফিকে হতে বসেছিল। অর্থাৎ, একাই একশো হয়ে উঠেছে গেরুয়া শিবির। কিন্তু, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পাল্টাচ্ছে। সম্প্রতি কর্ণাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। যে ধাক্কা বিজেপি কাটিয়ে ওঠার আগেই এককাট্টা বিরোধীরা। স্বাভাবিকভাবেই '২৪-এর লোকসভা ভোটের আগে চাপ বাড়ছে গেরুয়া শিবিরের উপর। এই পরিস্থিতিতে আজ বৈঠকে NDA-ও। আর সেই মেগা বৈঠকের আগে ট্যুইট করে NDA-র একতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে মোদি (PM Modi) লিখলেন, "এটা খুব আনন্দের বিষয় যে, গোটা দেশ থেকে NDA-তে আমাদের মূল্যবান শরিকরা বৈঠকে বসছেন। আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত জোট। যা জাতীয় স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যাতে আঞ্চলিক স্তরের আশা-আকঙ্খাগুলি পূরণ করা যায়।"  

 

বেঙ্গালুরুতে বৈঠক শেষে কার্যত এককাট্টা বিরোধীরা। বিজেপি-বিরোধী লড়াইয়ে নতুন জোটের নামও চূড়ান্ত হয়ে গেছে। I-N-D-I-A বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স নামে লড়বে তারা। বৈঠক শেষে বিরোধীদের বক্তব্যেও উচ্ছ্বাস ধরা পড়েছে। অর্থাৎ, নিজেদের মধ্যে বিভিন্ন দূরত্ব সরিয়ে রেখে সামনের লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে বেগ দিতে প্রস্তুত হচ্ছে ২৬টি রাজনৈতিক দল।

এই পরিস্থিতিতে আজ ৩৮টি জোট শরিককে নিয়ে রাজধানীর বুকে বৈঠকের আয়োজন করেছে বিজেপিও। আজ সন্ধেয় যে বৈঠক শুরু হয়েছে। তবে, NDA-এর এই দলগুলির অধিকাংশই ছোট ছোট শরিকদল। যাদের খুব অল্প এলাকার মধ্যে প্রভাব রয়েছে। কোনও কোনও দলের গুটিকয়েক সাংসদ রয়েছে, আবার কারও কারও তাও নেই। রাজনৈতিক মহল বলছে, এই ছোট দলগুলির অনেকেই আশা করছে, হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তারা পরের বছর লোকসভা ভোটের আসন সমঝোতা করে নিতে সক্ষম হবে। যদিও এই ভাবনা কতটা সঠিক তা সময় বলবে। 

কিন্তু, পরিকল্পনা করে এগোচ্ছে বিজেপি। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যেই ক্ষমতাশালী তারা। কিন্তু, দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরপূর্বের রাজ্যগুলিতেও তারা ক্ষমতার বিস্তার ঘটাতে চাইছে। যেমন- উত্তরপ্রদেশ ও বিহারে ইতিমধ্যেই যথেষ্ট ক্ষমতা রয়েছে গেরুয়া শিবিরের। এখানে সমমনোভাবাপন্ন অন্যান্য দলগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে চাঙ্গা করে বিভিন্ন শ্রেণির ভোটব্যাঙ্ককে নিশ্চিত করতে চাইছে তারা। বিশেষ করে পিছিয়েপড়া এবং এসসি-এসটি ভোটব্যাঙ্ক। যদিও বিহারে বৃহত্তর জোটে সব রাজনৈতিক দলগুলিকে ইতিমধ্যেই এক জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন নীতিশ কুমার। শুধুমাত্র লোক জনশক্তি পার্টিকে বিজেপির সঙ্গে জোটের জন্য ছেড়ে রেখে। অন্যদিকে, দক্ষিণে অভিনেতা পবন কল্যাণের জন সেনা ও কেরল কংগ্রেস (থমাস)-কে টানতে সক্ষম হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে পরের বছর লোকসভা ভোটের আগে আজ মুখোমুখি বৈঠকে NDA-র শরিক দলগুলি।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget