এক্সপ্লোর

Nepal Flash Flood : আবারও বিরাট বিপর্যয় নেপালে, ভূমিধস, বন্যা, বহু মৃত্যু, নিখোঁজ একাধিক

টানা চার দিনের প্রবল বৃষ্টিতে দেশের একাধিক জায়গা ফের ভেসেছে বন্যায়। একাধিক ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত একাধিক জনপদ। 

গত মাসের ভয়াবহ হিমবাহ ধস ও বন্যার ক্ষত এখনও শুকোয়নি। বহু মানুষের খোঁজ এখনও মেলেনি। মৃত্যু গুণতে গুণতে ক্লান্ত হয়ে পড়েছে পাহাড়ি ছোট্ট দেশটা।  তার মধ্যেই ফের প্রকৃতির রুদ্ররূপ দেখল নেপাল। টানা চার দিনের প্রবল বৃষ্টিতে দেশের একাধিক জায়গা ফের ভেসেছে বন্যায়। একাধিক ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত একাধিক জনপদ। 

ভয়ঙ্কর বৃষ্টিতে এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। আহত হয়েছেন ৫ জন। এই সংখ্যাটা বাড়তে পারে। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিতে নেপালের বিভিন্ন প্রান্তে পরিস্থিতি অত্যন্ত খারাপ । একের পর এক নদীর ছাড়িয়েছে বিপদসীমা।  পাহাড়ি এলাকায় ধস নামার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩ হাজার মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 

নেপালের National Disaster Risk Reduction and Management Authority (NDRRMA)-র দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিধসের কারণেই  মৃত হয়েছে সবচেয়ে বেশি। ১৪ জনের মৃত্যু হয়েছে পাহাড় ভেঙে । বন্যা প্রাণ কেড়েছে আরও ৪ জনের। তুমুল বৃষ্টির সঙ্গে সম্পর্কিত নানা রকম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও জনা তিনেক। ধসের ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ। বাগলুং জেলার নিশিখোলা এলাকায় রবিবার সকালে একটি  বড় ধস নামে। মাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয় চার জনের। 

 চারদিনের টানা বৃষ্টিতে কালীগণ্ডকী নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে। নদীর স্রোতে বাড়িঘর ও সেতু ভেসে গিয়েছে। মানাংয়ের চামে এলাকায় ধসে মার্সিয়াংদি নদীর গতিপথ আংশিক আটকে গিয়েছে। কিছুটা আটকে পড়েছে কালীগণ্ডকী নদীর প্রবাহও। আবারও প্রাকৃতিক বাঁধ হঠাৎ ভেঙে আচমকা জলের ঢল নামবে না তো ? ভয়ে কাঁটা মানুষ। 

বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি । NDRRMA বলছে, ২৬০টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। ৮০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। বিপজ্জনক এলাকায় থাকা মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। জাজরকোট, মিয়াগদি এবং সংক্খুবাসভা-সহ পাহাড়ি জেলাগুলিতে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। 

গত অগাস্টেই হড়পা বানে তছনছ হয়ে গেছে সবকিছু। কেউ চিরতরে চাপা পড়েছেন এই ধ্বংসস্তূপের নীচে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কোনওমতে পালিয়ে বেঁচেছেন কেউ। কেউ হারিয়ে গিয়েছেন চিরতরে। আর কতবার প্রকৃতি ছিনিমিনি খেলবে নেপালের মানুষের জীবন নিয়ে, সেই প্রশ্নই এখন অসহায় মানুষগুলোর মনে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget