এক্সপ্লোর

MT Annapurna: মারণফাঁদ ফাটলে ঢুকে যায় দেহ! অন্নপূর্ণার তুষারঢাকা শৃঙ্গে 'নিখোঁজ' ভারতীয় পর্বতারোহী

Indian Climber Goes Missing: ৩৪ বছর বয়সি অনুরাগ মালু রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা। মিংমা শেরপাই জানিয়েছেন সোমবার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মালু।

নয়া দিল্লি: শ্বেতশুভ্র পর্বত যতটা সুন্দর, ততটাই বিপজ্জনক। সৌন্দর্য্যর আড়ালের পদে পদে যে প্রাণঘাতী বিপদ লুকিয়ে থাকতে পারে তা পর্বতারোহণ ছাড়া বুঝতে পারা অসম্ভব। সম্প্রতি পৃথিবীর দশম উচ্চতম দুর্গম অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন পিয়ালি বসাক। কিন্তু এরই মধ্যে এসেছে এক মর্মান্তিক খবর। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপার জানিয়েছেন, মাউন্ট অন্নপূর্ণার ক্যাম্প ফোর থেকে ফেরার সময় ক্যাম্প থ্রি এর কাছে একটি ফাটলে পড়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু। 

৩৪ বছর বয়সি অনুরাগ মালু রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা। মিংমা শেরপাই জানিয়েছেন সোমবার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মালু। মাউন্ট অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্প থেকে নামার সময় তিনি নিখোঁজ হন, এমনটাই জানান হয়েছে। 

হিমালয়ান টাইমস পেপার অনুসারে, মালু রাষ্ট্রসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে সচেতনতা তৈরি করতে ৮ হাজার মিটারের উপরে ১৪টি শিখর এবং সাতটি চূড়ার প্রতিটিতে আরোহণ করতে বদ্ধপরিকর ছিলেন। মিংমা শেরপা বলেছেন, 'মালু নিখোঁজ হওয়ার পরপরই আমরা তাঁর জন্য অনুসন্ধান শুরু করেছি। তবে সন্ধ্যা পর্যন্ত আমরা তাঁকে খুঁজে বের করতে পারিনি।' 

তিনি এও বলেছেন, আমরা মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাব। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রের তরফে মালুকে REX করমবীর চক্র দেওয়া হয়েছিল। এছাড়াও ভারতীয় অ্যান্টার্কটিক যুব দূত নিযুক্ত করা হয়েছিল তাঁকে। 

অন্যদিকে, নতুন রেকর্ড গড়লেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী বসাক। পৃথিবীর দশম উচ্চতম দুর্গম অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি। যার উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। গত ১৬ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালি। যে খবর প্রথম প্রকাশিত হয়েছি এবিপি লাইভে। সোমবার স্থানীয় সময় সকাল ৮.৫০ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট সম্পূর্ণ করেন পিয়ালি। 

আরও পড়ুন, খোঁজ মিলছে না মুকুল রায়ের! সল্টলেকের বাড়ি থেকে 'উধাও' তৃণমূল নেতা

প্রথম পর্বতারোহী হিসাবে বিনা অক্সিজেনে মাউন্ট এভারেস্ট (Mt Everest) জয় করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। এভারেস্টের শৃঙ্গে উড়িয়েছিলেন ভারতের জাতীয় পতাকা। হুগলির চন্দননগরের পিয়ালি বসাক (Piyali Basak) ফের বেরিয়ে পড়েছেন পর্বত জয়ের অভিযানে। তাঁর লক্ষ্য ছিল, বিনা অক্সিজেনে জোড়া শৃঙ্গ - অন্নপূর্ণা ও মাকালু আরোহণ।

পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি। তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। এবার আরও এক আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করলেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget