এক্সপ্লোর

Nepal Situation : কাঠমাণ্ডুগামী উড়ানে কারিগরি ত্রুটি, বিমানের ভিতর ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা

Nepal Situation Kathmandu Bound Flight Stopped: কাঠমাণ্ডুগামী উড়ানে বিপত্তি, AC ছাড়াই বহুক্ষণ বিমানের ভিতরে আটকে থাকতে হল যাত্রীদের

নয়াদিল্লি: কাঠমাণ্ডুগামী উড়ানে বিপত্তি। স্পাইসজেটের উড়ানে কারিগরি ত্রুটি। উড়ানের ঠিক আগে রানওয়েতে থেমে গেল বিমান। AC ছাড়াই বহুক্ষণ বিমানের ভিতরে আটকে থাকতে হল যাত্রীদের। বিমানের ভিতর ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা। 

আরও পড়ুন, ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ফিরছেন না কলকাতায়

জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটছে নেপাল?

জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটছে নেপাল? আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। জেন Z-র তরফে সুশীলা কারকি ছাড়া প্রাক্তন আমলা কুলমান ঘিসিংয়ের নামেও সিলমোহর পড়েছে।

অশান্ত নেপালে বাড়ানো হয়েছে কার্ফুর মেয়াদ

অন্যদিকে, অশান্ত নেপালে বাড়ানো হয়েছে কার্ফুর মেয়াদ। নেপালে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বেকারত্ব, দুর্নীতির অভিযোগে গণবিদ্রোহের আগুনে নেপালে সংসদ ভবন পুড়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী KP শর্মা ওলি-সহ একাধিক মন্ত্রীর বাড়ি। অশান্ত গৌতম বুদ্ধের দেশ। নেপালের শাসনভার আপাতত সেনার হাতে। কাঠমাণ্ডুতে সেনার সদর দফতরের সামনে হাজির।

ওলির পর প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন ?
 
অরাজক পরিস্থিতিতে কে দেশের হাল ধরবেন, ওলির পর প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কারকি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নেপালের প্রথম মহিলা বিচারপতি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির পর নেপালের কুর্সির দৌড়ে উঠে আসছে আরও একটি নাম।

ভারত-যোগ

জেন Z-র তরফে প্রাক্তন আমলা কুলমান ঘিসিঙের নামও প্রস্তাব করা হয়েছে। সুশীলা কারকির মতো কুলমান ঘিসিঙেরও রয়েছে ভারত-যোগ। জামশেদপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নেপালের এই প্রাক্তন আমলা। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কুলমান ঘিসিং। নেপালের বিদ্যুৎ সঙ্কট মেটানোর তিনিই প্রধান কারিগর। অন্যদিকে, নেপালজুড়ে গণঅভ্যুত্থানের তাণ্ডবের চিহ্ন। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget