এক্সপ্লোর

Nepal Unrest : 'আগুন এগিয়ে আসছিল, বাঁচতে ঝাঁপ দিল মা, সব শেষ' নেপালে মৃত্যু ভারতীয় মহিলার

কাঠমান্ডুর হিলটন হোটেল দেশ-বিদেশের অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু ভাবতে পারেনি এভাবেও আসতে পারে বিপদ !

 

পশুপতিনাথে পুজো দিতেই যাওয়া সে-দেশে। দেবদর্শনও হয়েছিল ভালভাবেই। কিন্তু একটা মুহূর্তেই ওলটপালট হয়ে গেল সব ! অগ্নিগর্ভ নেপালে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ভারতীয় মহিলা। গাজিয়াবাদ থেকে গিয়েছিলেন বেড়াতে। উঠেওছিলেন একটি বিলাসবহুল হোটেলেই। কাঠমান্ডুর হিলটন হোটেল দেশ-বিদেশের অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু ভাবতে পারেনি এভাবেও আসতে পারে বিপদ !

নেপালে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এরপর ৯ সেপ্টেম্বর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে জনরোষ। জেন জ়েডের বিক্ষোভের আগুনে জ্বলতে শুরু করে গোটা দেশ। একের পর এক সরকারি ভবনে অগ্নিসংযোগ শুরু হয়। ক্রমেই অরাজকতার চেহারা নেয় প্রতিবাদীদের আন্দোলন। নেপালের বিলাসবহুল একটি হোটেলে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদীরা। ভেতরে আটকা পড়ে যান বহু অতিথি। কেউ দেশের , কেউ বিদেশের। সেই হোটেলেই ছিলেন গাজিয়াবাদের প্রৌঢ় দম্পতি।  সেখানেই  ঘনিয়ে এল প্রৌঢ়ার অন্তিম পরিণতি। 

প্রৌঢ় দম্পতির ছেলের কথায়, ৯ তারিখ উন্মত্ত জনতা হোটেলে ঢুকে পড়ে । আগুন লাগিয়ে দেয়। চারিদিকে দাহ্য বস্তু। হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। আটকে পড়েন ভারতীয় অতিথিরাও। রামবীর সিং গোলা ও তাঁর স্ত্রী রাজেশ গোলা। উদ্ধারকারী দল হোটেলের নিচে ম্যাট্রেস পেতে দেন। কোমরে চাদর বেঁধে ওপর থেকে ঝাঁপ দেন রামবীর। তাঁর স্ত্রীও লাফ দিতে চান। কিন্তু পা পিছলে এমন ভাবে পড়েন, প্রচণ্ড আঘাত পান পিঠে। সেখানেই মারা যান তিনি। 

গাজিয়াবাদের দম্পতির ছেলের কথায়, বহু আশা নিয়ে পশুপতিনাথে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। পুজোও দিয়েছিলেন খুশি মনে। কিন্তু তারপর যে এমন ভয়াবহ কিছু অপেক্ষা করছে, ঘুণাক্ষরেও বোঝেননি তাঁরা। 

যুব সমাজের গণঅভ্যুত্থানে কার্যত ধসে পড়েছে নেপালের সরকার। পুড়ে ছাই হয়েছে একাধিক সরকারি ও বেসরকারি সম্পত্তি। নেপালের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে শুরু করে ভারত-নেপাল সীমান্তের ইমিগ্রেশন অফিস। মাত্র ২-৩ দিনের বিক্ষোভের আঁচ সেসব জায়গায় স্পষ্ট সেখানে। ভেঙে চুরমার সবটাই। নেপাল জুড়ে বিখ্যাত সুপারমার্কেট চেন ভাট-ভাটেনি-র আওতায় থাকা 
২৮টি স্টোরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে মাত্র ৭টি। এই কয়েকদিনে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে দেদার চলেছে লুঠপাট।  সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে নেপালে। ফের কবে ঘুরে দাঁড়াতে পারবে প্রতিবেশী রাষ্ট্র, উত্তর দেবে সময়।             

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget