Iran Israel News: ইজরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল, 'সব হিসেব সুদে-আসলে তুলব', চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর
Netanyahu on Iran: ইজরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইজরাইলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে।

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ঝাঁঝ আরও বাড়িয়ে দেন ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনি। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ (Operation Rising শুরুর এক সপ্তাহের মধ্যেই খামেনির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনও রকম চাপ বা হুমকির সামনে ইরান মাথা নত করবে না।
ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইজরাইলের বে'র শেভা’র সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইজরাইলের বে'র শেভা’র সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। ইজরায়েলের হাসপাতালে ইরানের এয়ারস্ট্রাইক প্রেক্ষিতে হুঁশিয়ারি ইজরায়েলের । দক্ষিণ ইজরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল হামলায় ইরানকে হামলার মাশুল দিতে হবে, এমনটাই বলা হয়েছে।
ইজরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইজরাইলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী একনায়করা বে'র শেভায় অবস্থিত সোরোকা হাসপাতাল এবং দেশের কেন্দ্রস্থলে অবস্থিত বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।' তিনি লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের এর মূল্য দিতে বাধ্য করব।’
এদিকে ইজরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ইরান দেশের দক্ষিণে বে'র শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ‘রেড লাইন’ অতিক্রম করেছে। বুসোকে উদ্ধৃত করে ইজরাইলি সেনাবাহিনী রেডিওতে বলা হয়েছে, ‘এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ।’ এর আগে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছিল ইজরাইল।
Before You Go
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি





















