এক্সপ্লোর

২ বছর পার, শ্রীদেবীর মৃত্যুর সিবিআই তদন্ত দাবি নেটিজেনদের

নেটিজেনদের একাংশ ও শ্রীদেবীর অনুরাগী-ভক্তদের অনেকে মনে করেন পুরোটাই ধোঁয়াশা-মাখা। কী ভাবে হোটেলের বাথ-টাবে ডুবে মারা গেলেন এক সময়ের হার্টথ্রব।

মুম্বই: ২ বছর পেরিয়ে গেলেও একাংশের মতে শ্রীদেবীর মৃত্যু রহস্যই রয়ে গিয়েছে। উত্তর মেলেনি অনেক প্রশ্নের। শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন নেটিজেনদের একাংশ। ২০১৮ সালে মোহিত মারওয়াড়ের বিয়েতে যোগ দিতে শ্রীদেবী, তাঁর স্বামী বনি কাপুর ও স্বামীর ছোট বোন খুশি কাপুর দুবাই গিয়েছিলেন। কয়েকদিন কাটিয়ে বোনকে নিয়ে মুম্বই ফেরেন বনি। দুবাইয়ে থেকে যান শ্রীদেবী। পরে আবার দুবাই যান বনি কাপুর। সেদিন নৈশভোজের জন্য শ্রীদেবীকে তৈরি হয়ে নিতে বলেন তিনি। তারপরের কাহিনি সকলের জানা। হোটেলের বাথ টাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুবাই সরকার একে দুর্ঘটনাজনক মৃত্যু আখ্যা দিয়েছিল। নেটিজেনদের একাংশ ও শ্রীদেবীর অনুরাগী-ভক্তদের অনেকে মনে করেন পুরোটাই ধোঁয়াশা-মাখা। কী ভাবে হোটেলের বাথ-টাবে ডুবে মারা গেলেন এক সময়ের হার্টথ্রব। হোটেলের বাথরুমের দরজা কী ভাবে খুলে ঢুকলেন তাঁর স্বামী? শ্রীদেবী যদি বাথ-টাবের মধ্যে অচেতন অবস্থায় পড়েও থাকেন, তা হলে তাঁকে উদ্ধার করতে কী ধরনের সাহায্য চেয়েছিলেন বনি। এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর নেই। তাঁদের মতে কিছু একটা ধামাচাপা দেওয়া হয়েছে। শ্রীদেবীর মৃত্যু-রহস্যের জাল ভেদ করতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন  নেটিজেনদের একাংশ। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন অর্জুন কপূরের ডেবিউ হওয়ার ঠিক আগেই যেমন হারিয়ে গিয়েছিলেন বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা। ঠিক তেমন ভাবে জাহ্নবীর ডেবিউ ছবি মুক্তি পাওয়ার আগে কেন চিরতরে হারিয়ে গেলেন শ্রীদেবী। দুটি ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? কেউ আবার কমেন্ট করেছেন কপূর পরিবার নাকি শ্রীদেবীকে ভালবাসত। অথচ তাঁর মৃত্যুর দুমাসের মধ্যে সোনম কপূরের বিয়ের এলাহী আয়োজন করা হয়। সিবিআই তদন্তে এই সব প্রশ্নের উত্তর মিলবে বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। সিবিআইয়ের হাতে গিয়েছে তদন্তভার। শ্রীদেবীর মৃত্যু রহস্য উদঘাটনেও সিবিআই তদন্ত জরুরি বলে মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Parliament Protest: অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget