এক্সপ্লোর

রাজ্যে ১ দিনে রেকর্ড সংক্রমণ, গড়া হচ্ছে আরও ৮টি করোনা চিকিৎসা কেন্দ্র

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৪৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, রাজ্যে একদিনে সংক্রমিতের নিরিখে সর্বাধিক।

কলকাতা: রাজ্যে একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ। এই প্রেক্ষাপটে আরও ৮টি কোভিড চিকিৎসা কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এগুলি হল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ,  লিলুয়ার টিএলজে হাসপাতাল, কল্যাণীর টি বি হাসপাতাল, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খ্রিষ্টীয় সেবা সদন, মালদার মানিকচকের মডার্ন স্কুল, বীরভূমের রামপুরহাটের মধু মমতা লজ, পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল ও দার্জিলিঙের লামাহাটার ত্রিবেণী টুরিস্ট লজ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৪৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, রাজ্যে একদিনে সংক্রমিতের নিরিখে সর্বাধিক। গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ১৭ জনের, মোট করোনা আক্রান্ত ৭,৭৩৮। আর সব মিলিয়ে এ রাজ্যে করোনায় মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে। কো-মরবিডিটিতে মারা গিয়েছেন ৭২ জন। অর্থাৎ রাজ্যে মোট ৩৮৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই প্রেক্ষাপটেই ৮ জেলায় আরও ৮টি কোভিড চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দেখে নেওয়া যাক- সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবার লেভেল ফোরের কোভিড হাসপাতাল। আপাতত ২০০ শয্যার ব্যবস্থা করা হলেও পরে তা বাড়িয়ে ৫০০ করা হবে। অন্যদিকে, লিলুয়ার টিএলজে হাসপাতালে আড়াইশো বেডের লেভেল ফোর কোভিড চিকিত্‍সা কেন্দ্র করা হয়েছে। কল্যাণীর টি বি হাসপাতালে ৩০০ বেড বিশিষ্ট সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস বা সারি হাসপাতাল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খ্রিস্টীয় সেবা সদনে লেভেল ফোর কোভিড হাসপাতাল। বেড ১০০। লেভেল টু সারি হাসপাতাল করা হয়েছে মালদার মানিকচকের মডার্ন স্কুলকে। বেড ৫০। বীরভূমের রামপুরহাটে মধু মমতা লজকে লেভেল টু সারি হাসপাতাল করা হচ্ছে। বেড সংখ্যা ১৬০। পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালেও কোভিড চিকিৎসার ব্যবস্থা। সেখানে বেড সংখ্যা দেড়শো। দার্জিলিঙের লামাহাটায় ত্রিবেণী টুরিস্ট লজকে লেভেল টু সারি হাসপাতাল করা হচ্ছে। বেড দেড়শো। এম আর বাঙুর হাসপাতালেও বেড সংখ্যা বাড়িয়ে ৬৭০ করা হবে। পাশাপাশি, সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪টি হাসপাতালে কোভিড চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। অন্যদিকে, কলকাতার সুরক্ষা ডায়গনেস্টিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিউটাউন এবং এলগিন রোডের শাখায় ওপিডিতে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কেউ চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আউটডোরে এসে নমুনা দিয়ে যেতে পারেন। তবে ডাক্তারের প্রেসক্রিপশন থাকা আবশ্যিক। নমুনা পরীক্ষার খরচ সাড়ে ৪ হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার ৮০০ করা হয়েছে বলে সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি, ঢাকুরিয়া ও সল্টলেক আমরিতে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করা যাচ্ছে করোনা পরীক্ষা। তবে, হাসপাতাল সূত্রে খবর, চিকিত্‍সকদের একাংশের বক্তব্য, সাগর দত্ত মেডিক্যাল কলেজে ডাক্তারের সংখ্যা এমনিতেই কম। এই পরিস্থিতিতে কীভাবে সেখানে লেভেল ফোরের কোভিড চিকিত্সা কেন্দ্রের পরিষেবা দেওয়া সম্ভব, তা নিয়ে সন্দিহান তাঁরা।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget