এক্সপ্লোর

COVID Variant EG.5.1: নয়া রূপে ফের হাজির করোনা, এই মুহূর্তে দাপট ব্রিটেনে, দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

New COVID Variant: করোনাভাইরাসের নয়া রূপ EG.5.1-এর নাম সংক্ষেপে এরিস (Eris) রাখা হয়েছে। জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে সেটি।

নয়াদিল্লি: দীর্ঘমেয়াদি সময়ে করোনায় ভুগেছেন যাঁরা, তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েইছে। তার মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে  নোভেল করোনাভাইরাস, এবার অন্য রূপে (New COVID Variant)। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রন থেকেই করোনাভাইরাসের নয়া রূপ EG.5.1-এর আগমন ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই মুহূর্তে ব্রিটেনে দাপট দেখাচ্ছে করোনার এই নয়া রূপ। (COVID Variant EG.5.1)

করোনাভাইরাসের নয়া রূপ EG.5.1-এর নাম সংক্ষেপে এরিস (Eris) রাখা হয়েছে। জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে সেটি। তার পর থেকে যত সময় গিয়েছে, এর প্রভাবে সংক্রমণ বেড়েছে উত্তরোত্তর। ব্রিটেনের হেলথ সিকিওরিটি এজেন্সি জানিয়েছে, এই মুহূর্তে সেখানে যত জন সংক্রমিত, তাঁদের প্রতি সাত জনের মধ্যে একজন এরিসে আক্রান্ত। বর্তমানে সেখানে এরিস আক্রান্তের হার ১৪.৬ শতাংশ।

ব্রিটেনের হেলথ সিকিওরিটি এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহে এরিসের সংক্রমণ আরও দ্রুত গতিতে বেড়ে চলেছে। আগে এরিস আক্রান্তের হার ছিল ৫.৪ শতাংশ। এখন তা ১৪.৬ শতাংশে পৌঁছে গিয়েছে। গত ৩১ জুলাই সেখানে করোনার নয়া রূপ হিসেবে এরিসের নামে সরকারি সিলমোহর পড়েছে। এশিয়ার দেশ গুলিতেও এরিস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন: Multibagger Stocks 2023: ৩ বছরে বেড়েছে ৬ গুণ,টাটা গ্রুপের পছন্দের মাল্টিব্যাগার স্টক এটি

গত ৩ জুলাই ব্রিটেনে প্রথম বার এরিসের সংক্রমণ ধরা পড়ে।  সেই সময়ই সতর্কবার্তা এসে পৌঁছয়। কিন্তু তার পরও আটকানো যায়নি বাড়বাড়ন্ত। এর চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। তবে বহু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিমধ্যেই। বিশেষ করে বয়স্কদের শরীরে করোনার নয়া এই রূপ বেশি করে থাবা বসাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন সে দেশের গবেষকরা। 

করোনার নয়া রূপ এরিসের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের প্রক্রিয়া চলছে এখনও। তাই বিশদ তথ্য না পাওয়া গেলেও, আগের মতোই ঘন ঘন হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট বা জ্বর-সর্দির ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাড়াবাড়ি হলে হাসপতালে যেতে বলা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। এরিসের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে তারা। সংস্থার ডিরেক্টর টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, টিকাকরণ হয়ে গেলেও একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত হবে না। এখন থেকেই সতর্ক হতে হবে সব দেশকে। মানুষের মধ্যে গড়ে তুলতে হবে সচেতনতা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget