এক্সপ্লোর

New Covid XEC Variant: এই শীতে ফের করোনার প্রকোপ? ইউরোপে বাড়ছে সংক্রমণ, নয়া রূপ ঘিরে উদ্বেগ

COVID XEC Variant: চলতি বছরের জুন মাসে প্রথমবার জার্মানিতে করোনার এই নয়া রূপ XEC-র হদিশ মলে।

নয়াদিল্লি: চলে গিয়েও, নতুন রূপে ফিরে আসা বার বার। নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে একথাই প্রযোজ্য। কারণ চরিত্র বদল করে আবারও নয়া রূপ ধারণ করল সে। করোনাভাইরাসের নয়া নাম XEC. ইউরোপে এই মুহূর্তে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার এই রূপ। শীঘ্রই করোনার অন্য রূপগুলিকে XEC ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই নিয়ে উদ্বেগ বাড়ছে নতুন করে। (New Covid XEC Variant)

চলতি বছরের জুন মাসে প্রথমবার জার্মানিতে করোনার এই নয়া রূপ XEC-র হদিশ মলে। ক্রমে তা ব্রিটেন, আমেরিকা, ডেনমার্ক এবং অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, XEC করোনার ওমিক্রনের বংশ। চরিত্রবদল করে শক্তি বাড়িয়েছে, যাতে শরৎকালেও সংক্রমণ ছড়ানোর সক্ষম হয়ে উঠেছে। এক্ষেত্রেও টিকা সংক্রমণ প্রতিরোধ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। (New Covid XEC Variant)

করোনার XEC রূপকে হাইব্রিড বলেও উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3 এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপে। পোল্যান্ড, নরওয়ে, লাক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল, চিন-সহ মোট ২৭টি দেশ থেকে ৫০০ নমুনা মিলেছে, যা EXC. এর মধ্যে ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডসে সংক্রমণ সবচেয়ে বেশি। 

লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক ফ্রাসোঁয়া বি জানিয়েছেন, আগের রূপগুলির তুলনায় আরও দ্রুত গতিতে ছড়ায় XEC. টিকা নেওয়া থাকলে ভাল। তবে এবছর শীতে XEC-র দাপট দেখা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই সবে শুরু, আগামী কয়েক মাসে XEC ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করছেন অন্যরাও। 

এক্ষেত্রে উপসর্গ নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত বিজ্ঞানীদের। তাঁরা জানিয়েছেন, করোনার অন্য রূপগুলির মতো, এক্ষেত্রেও, জ্বর, গলাব্যথা, কাশি, ঘ্রাণশক্তি হারানো, ক্ষিদে চলে যাওয়া এবং শরীরে যন্ত্রণা হতে পারে। তাই টিকা এবং বুস্টার ডোজ নেওয়ার উপর জোর দিচ্ছেন তাঁরা। আমেরিকার সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে পরিচ্ছন্নতা বজায় রাখার আর্জি জানানো হয়েছে। মাস্ক পরতে বলা হয়েছে প্রয়োজনে। XEC-কে পর্যবেক্ষণ করছেন গবেষকরা, যাতে এর উপসর্গগুলি আরও ভাল ভাবে বোঝা সম্ভব হয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget