এক্সপ্লোর

ঘোষিত হল জম্মু কাশ্মীরের নয়া ডোমিসাইল আইন, গত ১৫ বছর ধরে বসবাস করা সকলে পেলেন নাগরিকের মর্যাদা

নতুন আইনে বলা হয়েছে, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনার (মাইগ্র্যান্টস)-এর আওতাভুক্ত জম্মু কাশ্মীরে বসবাসকারী অভিবাসীরাও এই ডমিসাইল আইনের সুযোগ পাবেন।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ ঘিরে একদিকে আতঙ্ক, উৎকণ্ঠায় ডুবে দেশ, তখনই বুধবার জম্মু ও কাশ্মীরের নতুন ডমিসাইল ল ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। অর্থাৎ কারা হবেন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত জম্মু ও কাশ্মীরের বৈধ নাগরিক, তার মাপকাঠি প্রকাশ করা হল। গত বছরের আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়ে জম্মু ও কাশ্মীরের  পৃথক রাজ্যের মর্যাদা বাতিল করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের ঘোষণার ৮ মাস বাদে এই পদক্ষেপ করল কেন্দ্র। পরিবর্তিত মাপকাঠি অনুসারে জম্মু ও কাশ্মীরে গত ১৫  বছর ধরে বসবাস করেছেন বা সাত বছর সেখানে থেকে পড়াশোনা করেছেন, সেখানকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হিসাবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছেন, এমন যে কেউ কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকের মর্যাদা পাবেন। যাঁরা সেখানে অভিবাসী হিসাবে ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (অভিবাসনকারী) দ্বারা নথিভুক্ত করেছেন নিজেদের, তাঁরাও নাগরিক বলে গণ্য হবেন। জম্মু ও কাশ্মীরের আলাদা রাজ্যের মর্যাদা বাতিল হওয়ার আগে সেখানকার বিধানসভা নির্ধারণ করতে পারত, রাজ্যের বাসিন্দা কে, সেই অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি, যিনি নাগরিকের মর্যাদা পেতেন, সেখান চাকরির বা জমি-সম্পত্তি কেনার আবেদন জানাতে পারতেন। এদিকে কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের ডমিসাইল ল নতুন করে নির্ধারণের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সম্প্রতি  দীর্ঘদিন বন্দিদশা কাটিয়ে মুক্তি পাওয়া ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স নেতা কেন্দ্রের এমন সিদ্ধান্ত গ্রহণের সময়কাল নিয়ে প্রশ্ন  তুলে বলেন, এই আইন একেবারে ফাঁপা, কেননা যে রক্ষাকবচের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এতে নেই। তিনি ট্যুইট করেন, সময় নিয়ে সন্দেহ, সংশয় থাকবেই। যখন আমাদের যাবতীয় নজর, প্রয়াস থাকা উচিত কোভিড সংক্রমণ মোকাবিলায়, তখন সরকার জম্মু ও কাশ্মীরের নতুন ডমিসাইল আইন নিয়ে এল। যখন  দেখছি, যেসব সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছিল, সেগুলির কোনওটাই আইনে নেই, তখন এটা  তো কাটা ঘায়ে নুনের ছিটের সমান। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানা করেন সদ্যগঠিত আপনি পার্টিকে। বলেন, ওদের পিছনে দিল্লির আশীর্বাদ আছে। ওদের নেতারা এই আইনের জন্য দীর্ঘদিন দিল্লিতে লবি করেছে। কিন্তু সেই ওরাও নতুন ডমিসাইল আইনের সমালোচনা করতে বাধ্য হয়েছে। এতেই স্পষ্ট আইনটা কতটা সারগর্ভহীন। যদিও নতুন আইনে বলা হয়েছে, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনার (মাইগ্র্যান্টস)-এর আওতাভুক্ত জম্মু কাশ্মীরে বসবাসকারী অভিবাসীরাও এই ডমিসাইল আইনের সুযোগ পাবেন। তাছাড়া ১০ বছর জম্মু কাশ্মীরে কর্মরত কেন্দ্রীয় সরকারি আধিকারিক, পিএসইউ ও কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থাগুলির আধিকারিক, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত রিসার্চ ইনস্টিটিউট আধিকারিকদের সন্তানদেরও এখানকার নাগরিক হিসেবে গণ্য করা হবে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget