এক্সপ্লোর

Covid-19 Variant: কোভিডের নয়া রূপ ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর হতে পারে, নয়া সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

New Coronavirus Variant: আগামী দিনে কোভিডের নয়া যে ভ্যারিয়েন্ট আসতে চলেছে তা আরও সংক্রমক এবং মারাত্মক হতে চলেছে। 

নয়া দিল্লি: ওমিক্রনের দাপট কিছুটা স্তিমিত হয়েছে। কিন্তু পুরোপুরি কমেনি। এখনও বিশ্বের একাধিক দেশ নতুন করে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওমিক্রনেরও মিউটেশন হয়ে এসেছে নয়া আরেক রূপ। যা ছড়িয়ে পড়ছে ইউরোপে। এই প্রেক্ষাপটে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাফ জানান হয়েছে যে আগামী দিনে কোভিডের নয়া যে ভ্যারিয়েন্ট আসতে চলেছে তা আরও সংক্রমক এবং মারাত্মক হতে চলেছে। 

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অতিমারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যাক কেরখোভ বলেন যে, অতিমারী এখনও শেষ হয়নি। ভবিষ্যতে কোভিডের রূপগুলি ওমিক্রনের চেয়ে আরও বেশি মারাত্মক হবে। তিনি বলেন, "কোভিডের নয়া রূপ আরও সংক্রমণযোগ্য হবে।" তিনি আগাম সতর্কতা করে বলেছেন, পরবর্তী রূপটি আরও সহজেই অনাক্রম্যতা এড়াতে পারে। ভ্যাকসিনের বিরুদ্ধেও কম কার্যকর হবে। 

প্রসঙ্গত, ওমিক্রনের সময় দেখা গিয়েছে, দুটি টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছে বেশিরভাগ। যদিও মৃত্যু অনেকটা রুখতে পারা গেছে বলে মত। কিন্তু যাঁদের অনাক্রমতা কম তাঁদের জন্য আগামী প্রজাতি আরও ভয়ঙ্কর হতে পারে। দেখা গিয়েছে যত সময় এগিয়েছে তত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা। 

আরও পড়ুন, সংক্রমণ কমলেও রাজ্যের চিন্তা মৃত্যুহার; করোনা কোপে প্রাণহানি বৃদ্ধি

এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার। বাড়ল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৮৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার  ৩৬৫ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৫৪ শতাংশ।                              

সেরা শিরোনাম

অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, বড় দাবি তৃণমূল সাংসদের
অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, বড় দাবি তৃণমূল সাংসদের
Train Services Disruption : রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়

ভিডিও

Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে
Agnimitra Paul: নির্মলবাবু যদি গ্রেফতার হয় তাহলে সোমনাথবাবু গ্রেফতার হবে না কেন?: অগ্নিমিত্রা
CPM News : শুভেন্দু অধিকারী এখন অটল বিহারী বাজপেয়ীর কথাকেও কি মান্যতা দিচ্ছেন না?: সৃজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget