এক্সপ্লোর

ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে তবলিগি জামাতের কাজকর্মে যোগ, ৯৬০ বিদেশিকে ব্ল্যাকলিস্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

সরকার এও ঠিক করেছে, ভারত সফরে এসে তবলিগের কাজকর্মে যুক্ত হতে চায়, এমন কোনও বিদেশিকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে না।

নয়াদিল্লি: ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে তবলিগি জামাতের ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকায় বর্তমানে  এদেশ সফররত ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত মাসে তবলিগি জামাতের অনুষ্ঠান থেকে সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বলে  অভিযোগ উঠেছে। করোনাভাইরাস সংক্রমণের শিকার দেশগুলি থেকে একাধিক লোকজন সেখানে যোগ দিয়েছিল। এপর্যন্ত জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া সাড়ে ৫০০-র বেশি মানুষের শরীরে ওই ক্ষতিকর, প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব পাওয়া  গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক থেকে হিন্দিতে ট্যুইট করে বলা হয়েছে, পর্যটক ভিসায় ভারতে এসে তবলিগি জামাতের সঙ্গে যুক্ত থাকায় ৯৬০ জন বিদেশিকে ব্ল্য়াকলিস্ট করে তাদের ভারতীয় ভিসাও বাতিল করা হয়েছে। জনৈক সরকারি অফিসার সংবাদ সংস্থাকে বলেছেন, ভিসা বাতিল করার পর এবার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে ওদের বিরুদ্ধে। ওদের যার যার দেশে ফেরত্ পাঠানো হবে। সব  কালো তালিকায় ফেলা  তবলিগ জামাত কর্মীর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় আইনি প্রক্রিয়া  শুরু হবে, ভিসার অপব্যবহারের দায়ে। ভারতে ট্যুরিস্ট ভিসায় আসা  বিদেশিদের ধর্মীয় কার্যকলাপে সামিল হওয়ার অনুমতি নেই। রাজ্যগুলিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও বিপর্যয় মোকাবিলা আইনে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। সরকার এও ঠিক করেছে, ভারত সফরে এসে তবলিগের কাজকর্মে যুক্ত হতে  চায়, এমন কোনও বিদেশিকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে না। আমেরিকা, ফ্রান্স ও ইতালি থেকে আসা ১৩০০-র বেশি বিদেশি তবলিগি জামাত কর্মীকে দেশের নানা প্রান্তে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জামাতের কাজকর্মে যোগ দেওয়া  কালো তালিকাভুক্ত বিদেশিদের ব্যাপারে জনৈক সরকারি কর্তা বলেন, এখনও পর্যন্ত ওরা কোয়ারেন্টিন কেন্দ্র বা হাসপাতালে আছে। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর তাদের যে যে রাজ্য়ে আছে, সেখানকার ডিটেনশন সেন্টারে পাঠানো হবে, সেখান থেকেই আইনি প্রক্রিয়া চলবে। কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যাবতীয় তথ্য, নথিপত্র বিদেশমন্ত্রককে পাঠানো হয়েছে যাতে ওই বিদেশিরা যে ৬৭টি দেশের লোক, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। প্রতিটি দেশ কীভাবে তাদের নাগরিকদের ফিরিয়ে নেব, তার বিস্তারিত পদ্ধতি, প্রক্রিয়া তৈরি করছে বিদেশমন্ত্রক। কোনও  বিদেশি নাগরিককে ফেরত পাঠানোর ব্য়াপারে স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন হল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের সঙ্গে কথা বলে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করতে হবে। বিমানে তোলার আগে তার শরীরে কোভিড ১৯ এর উপসর্গ আছে কিনা, জানতে তার স্ক্রিনিং হবে। যাদের শরীরে উপসর্গ দেখা যাবে না, তাদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে, যার শরীরে উপসর্গ বহাল রয়েছে দেখা যাবে, তার ক্ষেত্র পরবর্তী চিকিৎসার বন্দোবস্ত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget