এক্সপ্লোর

পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নয়, বাংলাদেশি রক্ষী বাহিনীর সঙ্গে ইদের মিষ্টি বিনিময় বিএসএফের

তাঁরা আরও জানিয়েছেন, গত বছর দেওয়ালির সময়, ১ ডিসেম্বর রেইসিং ডে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বিএসএফের তরফে প্রথামাফিক শুভেচ্ছাবার্তা পাঠানোর চেষ্টা হলেও পাকিস্তান পাল্টা সৌজন্য দেখায়নি।

নয়াদিল্লি: ইদের খুশিতে প্রতি বছর সীমান্তে পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে মিষ্টি বিলি, মিষ্টিমুখ হয় বিএসএফ জওয়ানদের। কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এবার মিষ্টি বিলি হল না দুই বাহিনীর। জম্মু থেকে গুজরাত পর্যন্ত ভারত, পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কোথাও পাকিস্তানি বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি আদানপ্রদান করেনি সীমান্ত রক্ষী বাহিনী। এই রাজ্যগুলিতে সীমান্ত পাহারা দেয় বিএসএফ। পাকিস্তানের দিক থেকে সীমান্ত সন্ত্রাসবাদে ইন্ধনের মাত্রা বৃদ্ধি, জঙ্গি মদত অব্যহত থাকায় বিএসএফ মিত্রতার হাত বাড়িয়ে দিতে তৈরি নয় বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, গত বছর দেওয়ালির সময়, ১ ডিসেম্বর রেইসিং ডে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বিএসএফের তরফে প্রথামাফিক শুভেচ্ছাবার্তা পাঠানোর চেষ্টা হলেও পাকিস্তান পাল্টা সৌজন্য দেখায়নি। যদিও দেশের পূর্বপ্রান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড, বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় হয়েছে বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় দুই বাহিনী। পরে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, বিএসএফ, বিজিবি-র সম্পর্ক খুব মধুর। দুদেশ একই সংস্কৃতি, ঐতিহ্য, উত্সবের ধারক-বাহক। দুটি দেশ ও তাদের সীমান্ত পাহারা দেওয়া বাহিনীর মধ্যে যে উষ্ণতা ও বন্ধন আছে, তার প্রতিফলন দেখা যায়, যখন তারা ইদ সহ নানা খুশির উতসবের আনন্দ ভাগাভাগি করে। বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তের ৯০৩ কিমি পাহারার দায়িত্বে রয়েছে। তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্ত চৌকি স্তর পর্যন্ত বিএসএফের জওয়ানরা বাংলাদেশের সাথীদের শুভেচ্ছা জানাচ্ছেন। পেট্রোপোল সীমান্তে বিজিবি সদর দপ্তরের জন্য উপহার তুলে দেওয়া হয়েছে। সেখানে ভবিষ্যত সময়ে আরও উন্নতির আশায় বিজিবি-কে শুভেচ্ছা পাঠিয়েছে বিএসএফ।

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
সমুদ্রের জলস্তরে শতাব্দীর রেকর্ড! উপকূলে ৫০ ফুটের দানবীয় ঢেউ! কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি?
সমুদ্রের জলস্তরে শতাব্দীর রেকর্ড! উপকূলে ৫০ ফুটের দানবীয় ঢেউ! কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget