এক্সপ্লোর

Kashmir Dry Spell: ইতিউতি গুঁড়ো পড়ে, তার বাইরে তুষারপাত নেই, শীতের মরশুমে দিল্লির থেকেও গরম কাশ্মীরে

No Snow in Kashmir: রবিবার দিল্লির তাপমাত্রা একধাক্কায় ৩.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। কিছু জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৪ ডিগ্রিতে।

নয়াদিল্লি: তীব্র ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি। শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। কলকাতাতেও ঠান্ডা পড়েছে বেশ জমিয়ে। কিন্তু জানুয়ারির মাঝামাঝি হয়ে গেলেও, এখনও শুষ্ক ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর। অন্য বছর এই সময় তুষারের সাদা চাদরে ঢেকে দেয় উপত্যকাকে। কিন্তু এ বছর দু'এক জায়গায় বরফের গুঁড়ো ছাড়া, তুষারপাত থেকে বঞ্চিতই রয়ে গিয়েছে কাশ্মীরের সমতলের মানুষজন। জলবায়ু পরিবর্তনের জেরেই কাশ্মীরের এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। (Kashmir Dry Spell)

রবিবার দিল্লির তাপমাত্রা একধাক্কায় ৩.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। কিছু জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৪ ডিগ্রিতে। কিন্তু রবিবার কাশ্মীরের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি রয়েছে, যা জানুয়ারি মাসে কাশ্মীরের এযাবৎকালীন সর্বোচ্চ তাপমাত্রা।  গত দু'দশকে অন্তত জানুয়ারি মাসে পারদ এত চড়েনি সেখানে। জানুয়ারি মাসে কাশ্মীরে তুষারপাতে ১০০ শতাংশ ঘাটতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।  বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলেও, তা তুষারপাতের জন্য যথেষ্ট নয়। (No Snow in Kashmir)

কাশ্মীরের এমন পরিস্থিতি নিয়ে মৌসম ভবন জানিয়েছে, আবহাওয়ার এই পরিবর্তন ইদানীং কালে বেশ চোখে পড়ছে। তাপমাত্রার ওঠাপড়া নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্মকালেও এই পরিবর্তন চোখে পড়ছে। তবে এখনও তুষারপাত না ঘটলেও, কিছুদিনের মধ্যেই ভূস্বর্গে তুষারপাতের দেখা মিলবে বলে আশাবাদী মৌসম ভবন। তবে জানুয়ারির মাঝামাঝি সময় পেরোতে চললেও, তুষারপাতে আগে এত দেরি কখনও হয়নি। 

আরও পড়ুন: Ram Mandir Inauguration: বিধিনিয়ম না মেনে আত্মপ্রচার আসলে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ: শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ

কাশ্মীরের আবহাওয়ার এই পরিবর্তনে প্রভাব পড়েছে সেখানকার পর্যটন ব্যবসাতেও। এই সময় সেখানে ভিড় করেন প্রকৃতিপ্রমীরা। বরফের উপর স্কি চলে। বিশেষ করে গুলমার্গের হোটেলগুলিতে জায়গা পাওয়া যায় না। কিন্তু এবছর হোটেল বুক করেও, বাতিল করেছেন বহু পর্যটক। কিন্তু এবছর তার কিছুই হয়নি। সেই নিয়ে একদিন আগে হতাশা প্রকাশ করেন ন্যাশনাল কনফারেন্সের নেতা উপত্যকাপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। কাশ্মীরের আবহাওয়ায়য় এই গুরুতর পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

কাশ্মীরের এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী বলে মত বিশেষজ্ঞদের। আবহবিদ এম রাজীবন, যিনি কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবও ছিলেন এক সময়, তিনি জানিয়েছেন, তুষারপাতের নেপথ্যে পশ্চিমি ঝঞ্ঝার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সমতলে বৃষ্টি, পাহাড়ে তুষারপাত, সব কিছু ঘটে তারই দৌলতে। কিন্তু এ বছর তেমন কিছু ঘটেনি। শীতের আগে যে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করে, এখনও পর্যন্ত ভারতে প্রবেশই করেনি। জলবায়ু পরিবর্তনের জন্যই এমন পরিস্থিতি।   আগামী ৩০-৪০ বছর এই অবস্থা বজায় থাকলেও অবাক হওয়ার মতো কিছু নেই বলে দাবি রাজীবনের। 

তবে শুধু কাশ্মীরই নয়,  শিমলায় গঙ্গোত্রী হিমবাহে বেড়াতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের। হিমালয়ের পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকাই তুষারপাত থেকে বঞ্চিত রয়েছে। সিকিম এবং অরুণাচলপ্রদেশে তুষারপাত হলে, অন্য বছরের তুলনায় তা অতি সামান্য।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget