এক্সপ্লোর

আবিষ্কার করেছেন হেপাটাইটিস সি জীবাণু, এক যোগে নোবেল পুরস্কার পেলেন এই ৩ বৈজ্ঞানিক

করোনা আবহে ঘোষিত হল চিকিৎসাবিদ্যায় এ বছরের নোবেল পুরস্কার, এর ফলে বিজ্ঞান ও চিকিৎসা গবেষণার উপযোগিতা আর একবার প্রমাণিত হল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

স্টকহোম: এ বছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটন। এঁরা হেপাটাইটিস সি-র জীবাণু আবিষ্কার করেছেন। ৩ বৈজ্ঞানিকের মধ্যে অল্টার ও রাইস আমেরিকান, হাউটন ইংরেজ। এক বিবৃতিতে লোবেল অ্যাসেম্বলি জানিয়েছে, হেপাটাইটিস সি জীবাণু বিচ্ছিন্ন করা জীবাণুবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য সাফল্যের প্রতীক। এর ফলে নির্দিষ্ট একটি পরীক্ষা পদ্ধতি তৈরি হয়েছে, যাতে বিশ্বজুড়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়। অল্টার তাঁর গবেষণা চালিয়েছেন আমেরিকার বেথেস্ডার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথে। রাইস গবেষণা করতেন সেন্ট লুইয়ের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে, তারপর চলে যান নিউ ইয়র্কের রকেফেলার বিশ্ববিদ্যালয়ে। মাইকেল হাউটন ক্যালিফোর্নিয়ার চিরন কর্পোরেশনে ছিলেন, এখন রয়েছেন কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে। আশির দশকের শেষে হেপাটাইটিস সি রোগের কথা জানতে পারেন চিকিৎসক ও বৈজ্ঞানিকরা। বিজ্ঞানীরা দেখতে পান, বিশ্বে মোট হেপাটাইটিস আক্রান্ত রোগীর মধ্যে খুব অল্প সংখ্যকের মধ্যেই রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ছে হেপাটাইটিস বি জীবাণু, অথচ হেপাটাইটিস এ রক্তের মাধ্যমে ছড়ায় না, ছড়ায় ঘনিষ্ঠভাবে অসুস্থের সংস্পর্শে এলে। চার্লস রাইস গবেষণা করে প্রমাণ করেন, হেপাটাইটিস সি একাই দুরারোগ্য হেপাটাইটিসের কারণ হতে সক্ষম। চিকিৎসা না হলে এই অসুখ প্রাণহানি ঘটাতে পারে। প্রথমে এতে লিভার আক্রান্ত হয়, তারপর শুরু হয় সিরোসিস বা ভয়ঙ্কর লিভার ফেলিওর। শেষে ক্যানসার। করোনা আবহে ঘোষিত হল চিকিৎসাবিদ্যায় এ বছরের নোবেল পুরস্কার, এর ফলে বিজ্ঞান ও চিকিৎসা গবেষণার উপযোগিতা আর একবার প্রমাণিত হল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সেরা শিরোনাম

Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget