এক্সপ্লোর

Modi-Doval Meeting: প্রত্যাঘাতের কাউন্টডাউন, যুদ্ধের আবহে দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ, এরই মধ্যে মোদির সঙ্গে বৈঠক অজিত ডোভালের

India Pakistan War Like Situation: এদিকে, ৭ মে, বুধবার সাধারণ মানুষকে নিয়ে দেশজুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র

নয়া দিল্লি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় আগামীকাল দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে,  মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 

এই বৈঠক পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। সুত্রের খবর, তাঁদের দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়েছে৷ মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কেই রণনীতি তৈরি করা হয়েছে এই বৈঠকে৷

গত ৪৮ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীকে এনএসএ ব্রিফ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে, ৭ মে, বুধবার সাধারণ মানুষকে নিয়ে দেশজুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। তার আগে মক ড্রিল নিয়ে আজ বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন সব রাজ্যের মুখ্যসচিব ও সিভিল ডিফেন্সের শীর্ষকর্তারা। 

এদিকে, শ্রীনগরের ডাল লেকে মক ড্রিলের প্রস্তুতি। রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পাাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ করতে হবে? আগামীকাল সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডাল লেকে তারই প্রস্তুতি চলছে। উত্তরপ্রদেশে মক ড্রিলের জন্য সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন DGP প্রশান্ত কুমার। রাজস্থানের জোধপুর ও মুম্বইতেও মক ড্রিলের প্রস্তুতি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বৈসরন ভ্যালির আশেপাশের জঙ্গলে চিরুনি তল্লাশি, গতকাল এক সন্দেহভাজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিল। কিন্তু কোথা থেকে সে এ ধরনের জ্যাকেট পেল, তার সদুত্তর মেলেনি। নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে আটক করে জম্মু কাশ্মীর পুলিশের
হাতে তুলে দেয়। 

যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২৪৪টি জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা, আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা? যে কোনও মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ। বিশেষ বিশেষ কারখানা, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লাজের প্রস্তুতি, 
হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ মে সাধারণ মানুষকে নিয়ে দেশজুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget