এক্সপ্লোর

জেএনইউয়ের হামলা নিয়ে আমদাবাদে এনএসইউআই-এবিভিপি সংঘর্ষে লাঠি, পাথর, জখম ১০

জেএনইউয়ের হামলার সময় ‘দিল্লি পুলিশ যেভাবে দর্শকের ভূমিকা পালন করেছে, আজকের ঘটনার সময়ও গুজরাত পুলিশ সেভাবে শুধু নাটক দেখছিল’ বলে অভিযোগ করেছে এনএসইউআই।

আমদাবাদ: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) রবিবারের হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গুজরাতের আমদাবাদে সংঘর্ষ হল কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠন এনএসইউআই ও বিজেপি-আরএসএসের ছাত্র শাখা এবিভিপির কর্মী, সদস্যদের মধ্যে। অন্তত ১০ জন জখম হয়েছে। জেএনইউয়ে গুন্ডাবাজি করেছে এবিভিপি, ঘটনার পর থেকেই অভিযোগ তুলে সরব বিরোধীরা। আজ রাজধানীর অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে মুখোশধারী এবিভিপি হামলাকারীদের তান্ডবের অভিযোগে আমদাবাদের পালদি এলাকায় মিছিল করে এনএসইউআইয়ের লোকজন। সেখানে এবিভিপি দপ্তরে হাজির হয় তারা। এবিভিপি কর্মী, সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে জড়ায় দুপক্ষ। উভয় শিবিরই লাঠি, পাথর নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। আহতদের মধ্যে আছেন এনএসইউআইয়ের গুজরাত শাখার সাধারণ সম্পাদক নিখিল সাবানি। তাঁর রক্তমাখা জামা পরা স্ট্রেচারে শুয়ে থাকার ছবি ছড়িয়েছে। জেএনইউয়ের হামলার সময় ‘দিল্লি পুলিশ যেভাবে দর্শকের ভূমিকা পালন করেছে, আজকের ঘটনার সময়ও গুজরাত পুলিশ সেভাবে শুধু নাটক দেখছিল’ বলে অভিযোগ করেছে এনএসইউআই। রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতা রাজীব সাতভ এ ঘটনাকে ‘প্রকাশ্যে এবিভিপির গুন্ডামি, নৈরাজ্য’ আখ্যা দিয়ে ‘হিংসা ও গডসের সমর্থকরা’ বিরুদ্ধ স্বর দমিয়ে রাখতে পারবে না ঘোষণা করেছেন। ট্যুইটার হ্যান্ডলে এনএসইউআই একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করেছে, হামলাকারীদের মধ্যে ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার গুজরাত শাখার সভাপতি ডঃ রুতভীজ পটেল ও এবিভিপির আমদাবাদ শাখার সভাপতি নরেশ দেশাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget